আইফোন ১৫ সিরিজ উন্মোচন, নতুন যা থাকছে

১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
আইফোন ১৫ ও ১৫ প্রো উন্মোচন করা হয়েছে

আইফোন ১৫ ও ১৫ প্রো উন্মোচন করা হয়েছে © বিবিসি

সারা বিশ্বের আইফোনপ্রেমীদের প্রতীক্ষার অবসান হলো। আইফোন ১৫ ও ১৫ প্রো উন্মোচন করেছে টেকজায়ান্ট অ্যাপল। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা-২ ডিভাইসও উন্মোচন করা হয়েছে। 

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আইফোনের নতুন মডেলগুলোতে টাইপ সি চার্জার ব্যবহার করা যাবে। পাশাপাশি টাইটানিয়াম কেস এবং দ্রুতগতির চিপ, যা আরও ভালো গ্রাফিক্স ও মোবাইল গেমিংয়ে সহায়তা করবে বলে অ্যাপল জানিয়েছে। 

আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোনের প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। ফোন দুটি পিঙ্ক, ইয়েলো, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক কালারে পাওয়া যাবে। প্রো এবং অন্যান্য আইফোন ১৫ মডেলে থাকবে উজ্জ্বল ডিসপ্লে। পাশাপাশি ব্যাটারিতে থাকছে শতভাগ পুনর্ব্যবহারযোগ্য কোবাল্ট।

আইফোন ১৫ এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৯৯ ডলার। আর আইফোন ১৫ প্লাস’র ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ডলার। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) থেকে ফোনগুলোর অর্ডার নেওয়া শুরু হবে। ২২ সেপ্টেম্বর থেকে ৪০টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা এ ফোন হাতে পাবেন। 

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬