সাভার গাজীপুরেও উবার সার্ভিস

২৯ জুলাই ২০১৮, ০২:৩২ PM
উবারে এখন ঢাকা থেকে সাভার ও গাজীপুর ঘুরে আসা যাবে।

উবারে এখন ঢাকা থেকে সাভার ও গাজীপুর ঘুরে আসা যাবে। © ফাইল ফটো।

এখন আন্তঃনগর রাইড শেয়ারিং সার্ভিস উবার ঢাকার বাইরেও বিস্তৃত হয়েছে। এর মাধ্যমে এখন গাজীপুর ও সাভার ঘুরে আসতে পারবেন। যাত্রীরা সার্ভিসটি ব্যবহার করতে পারবেন ১০ ঘণ্টা পর্যন্ত।  বিশ্বের সর্ববৃহৎ অন ডিম্যান্ড রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার ঢাকা থেকে চালু করেছে আন্তঃনগর রাইড শেয়ারিং সার্ভিস।

ঢাকা হতে গাজীপুর অথবা সাভার থেকে ঘুরে আসতে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারন করা হয়েছে ২২ টাকা এবং ওয়েটিং চার্জ প্রতি মিনিটে ৩ টাকা। রাইডারদের চলাচলের সুবিধার্থে এখন গাজীপুর ও সাভারে নিয়মিত চলাচল করবে উবার।

ঢাকার আশেপাশে গুরুত্বপূর্ণ কোনও কাজে যাওয়ার জন্য যারা সহজ এবং আরামদায়ক উপায় খুঁজছিলেন তাদের জন্য এই আন্তঃনগর সেবা অত্যন্ত উপযোগী। রাইডাররা উবারইন্টারসিটি ব্যবহার করে যেতে পারেন ব্যবসায়িক কাজ করতে অথবা শহরের বাইরে অবস্থিত ফ্যাক্টরি ভিজিটে কিংবা বন্ধুরা মিলে ঘুরে আসতে পারেন গ্রামের বাড়ি থেকে।  বিস্তারিত জানতে উবারের সাইট ঘুরে আসুন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬