আমেরিকার ব্যবসায়ীরা দেশে বিনিয়োগ করতে চায়: অর্থমন্ত্রী

৩১ আগস্ট ২০২৩, ০৪:৩০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন আ হ ম মুস্তফা কামাল

অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন আ হ ম মুস্তফা কামাল © সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘যারা বলছেন দেশের অর্থনীতি ভালো নেই, তারা অর্থনীতিই বোঝেন না।’ বৃহস্পতিবার (৩১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিসের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

‘অর্থনীতিবিদদের অভিমত যে, ভুলনীতির কারণে দেশের অর্থনীতিতে সংকট বাড়ছে’ এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিশ্বঅর্থনীতিতে বাংলাদেশ রোল মডেল যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তারপরও যারা বলছেন দেশের অর্থনীতি ভালো নেই তারা অর্থনীতিই বোঝেন না।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আমেরিকার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। কৃষি ও সেবা খাতে নতুন কিছু কোম্পানি এ দেশে বিনিয়োগ করতে চায়।

পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, যুদ্ধ কবে শেষ হবে তা কেউ যানে না। এমন অবস্থায় কতদিন অর্থনীতির হিসাব সামলানো যায়। তারপরও অনেক ভালো চলছে। সবাই বলে বাংলাদেশ সবার থেকে ভালো চলছে।

১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও …
  • ১২ অক্টোবর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতনের বিল সাবমিটের ন…
  • ১২ অক্টোবর ২০২৬
কারিগরি শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬