জিপিস্টার গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতা পাচ্ছে নতুন মাত্রা

৩১ আগস্ট ২০২৩, ১২:৪৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
জিপিস্টার সেবা নিয়ে আকাশ ডিজিটাল টিভি, গ্রামীণফোন ও শাওমির মধ্যে চুক্তি হয়েছে

জিপিস্টার সেবা নিয়ে আকাশ ডিজিটাল টিভি, গ্রামীণফোন ও শাওমির মধ্যে চুক্তি হয়েছে © সংগৃহীত

জিপিস্টার গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা প্রদানের লক্ষ্যে গ্রামীণফোন এবং শাওমি ব্র্যান্ডের অথোরাইজড ডিস্ট্রিবিউটর - আমায় ইন্ডাস্ট্রিজ’র সঙ্গে কাজ করবে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আকাশ ডিজিটাল টিভি। 

সম্প্রতি রাজধানীতে জিপি হাউসে আকাশ ডিজিটাল টিভির হেড অফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এম. এ হানিফ, গ্রামীণফোনের কমার্শিয়াল প্রিমিয়াম সেগমেন্টের হেড অফ অ্যাকুইজিশন ও মনিটাইজেশন মো. রিয়াজ আল ফারুক ভূঁইয়া এবং আমায়া ইন্ডাস্ট্রিজ’র ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জাহিদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ চুক্তির অংশ হিসেবে জিপিস্টার গ্রাহকরা শাওমি টিভি কিনলে বিনামূল্যে আকাশ ডিজিটাল টিভি সংযোগ এবং গ্রামীণফোন ফ্রি প্লে আক্সেস সাবস্ক্রিপশন পাবেন, যাতে থাকছে হৈচৈ, চরকি ও বায়োস্কোপ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আকাশ ডিজিটাল টিভির বিজনেস ডেভেলপমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মেজবাহ উদ্দিন, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ হোসেন, গ্রামীণফোন লিমিটেডের পক্ষে লাইফস্টাইল বান্ডলিং লিড মো. ফজলে রাব্বি, আমায়া ইন্ডাস্ট্রিজর মার্কেটিং ও পার্টনারশিপ লিড তানভীর উজ জামান এবং শাওমি টেকনোলজিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের এআইওটি ও পার্টনারশিপ লিড এমএন নাহিদর পাশাপাশি অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬