বেকার তরুণদের কর্মসংস্থানে ৩০ কোটি ডলার ঋণ

২৮ আগস্ট ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
৯ লাখ তরুণের জন্য ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

৯ লাখ তরুণের জন্য ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক © ফাইল ছবি

দেশে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা বেকার ৯ লাখ তরুণের জন্য ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সরকারের নেওয়া প্রকল্পে এ ঋণ দেওয়া হবে।  রোববার এ বিষয়ে সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইআরডি সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক ঋণ চুক্তি স্বাক্ষর করেন। ইকোনমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর এনইইটি (ইএআরএন) শীর্ষক প্রকল্পের আওতায় ঋণ দেওয়া হচ্ছে। এনইইটি বলতে ‘নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেইনিং’ অর্থাৎ শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা মানুষকে বোঝানো হয়।

জানা গেছে, প্রকল্পটির আওতায় কিছু ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। বর্তমানের পাশাপাশি ভবিষ্যতেও চাহিদা থাকবে– এমন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তরুণদের। উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে অর্থায়ন ও মেন্টরশিপ সহায়তাও দেওয়া হবে এর মাধ্যমে।

বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ প্রকল্পের আওতায় এনইইটি বা অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে না পারা ৯ লাখ তরুণ-তরুণীর প্রয়োজনীয় প্রশিক্ষণ ও বিকল্প শিক্ষার ব্যবস্থা করা হবে। এর মধ্যে ৬০ শতাংশই থাকবে নারী।  তরুণ-তরুণীদের কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তা হতেও সহায়তা করা হবে।

ইআরডি জানিয়েছে, বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে ঋণ নেওয়া হবে। এ ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। সার্ভিস চার্জ পড়বে শূন্য দশমিক ৭৫ শতাংশ। সুদের হার থাকবে ১ দশমিক ২৫ শতাংশ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পের প্রধান বাস্তবায়নকারী সংস্থা। সহায়ক বাস্তবায়নকারী থাকবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। প্রকল্পটি চলবে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটি গত এপ্রিলে অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬