প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়েলমি ফ্যান ফেস্টে মেগা ডিলে কেনা যাবে স্মার্টফোন

১৭ আগস্ট ২০২৩, ১২:৪০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়েলমি ফ্যানদের জন্য নিয়ে মেগা ডিল

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়েলমি ফ্যানদের জন্য নিয়ে মেগা ডিল © সংগৃহীত

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি খুব শিগগিরই ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এ উপলক্ষে রিয়েলমি ফ্যানদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত সব মেগা ডিল। দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজে এই মেগা ডিল উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। রিয়েলমি ফ্যান ফেস্ট পুরো আগস্ট মাস চলবে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্যানফেস্ট ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা সি৩০এস, সি৫৩, সি৫৫, জিটি মাস্টার এডিশন ও বিভিন্ন এআইওটি গ্যাজেট কেনার সময় সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। ডিভাইসগুলোর সাথে থাকবে ব্র্যান্ড ওয়ারেন্টি। ইন্টারেস্টবিহীন ইএমআই সুবিধা গ্রহণ করে এসব পণ্য ক্রয় করা যাবে।

এতে বলা হয়েছে, ব্র্যান্ড হিসেবে রিয়েলমি ইতোমধ্যেই নিজেদের জন্য একটি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। ফ্যান ও ব্যবহারকারীদের নিঃশর্ত ভালোবাসার কারণে এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে।

ফ্যানদের এই সমর্থন ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ রিয়েলমি এই ক্যাম্পেইন নিয়ে এসেছে। রিয়েলমি ফ্যানরা এখন সহজেই আকর্ষণীয় মূল্যে তাদের প্রিয় স্মার্টফোনটি কিনতে পারবেন। 

‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬
শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির অভিযোগ, জামাইসহ গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬