ফেসবুক মেসেঞ্জারে বন্ধ হচ্ছে যে ফিচার

১৬ আগস্ট ২০২৩, ০৯:১১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
ফেসবুক মেসেঞ্জারে বন্ধ হচ্ছে যে ফিচার

ফেসবুক মেসেঞ্জারে বন্ধ হচ্ছে যে ফিচার © সংগৃহীত

বর্তমান সময়ে মেটার মালিকাধীন ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক মাধ্যম। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যবহারকারী। মেটার মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। ব্যবহারকারীদের সুবিধা দিতে এই মাধ্যমটি পরিবর্তন ও সংস্কার করে নতুন ফিচার যুক্ত করে। ফেসবুকের মেসেঞ্জার তেমনই একটি জনপ্রিয় ফিচার।

কিন্তু, জানা গিয়েছে যে আগামী মাসে ফেসবুকের মেসেঞ্জারে বন্ধ হতে চলেছে একটি ফিচার। ফেসবুক মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে এসএমএস আদান-প্রদান সুবিধা বন্ধ করতে যাচ্ছে সংস্থাটি। ফেসবুক মেসেঞ্জার সম্প্রতি তার সাপোর্ট পেজের মাধ্যমে নতুন এ আপডেট তথ্যটি শেয়ার করেছে। 

পোস্টে বলা হয়, যদি কেউ এসএমএস পাঠানোর ডিফল্ট অ্যাপ হিসেবে মেসেঞ্জার ব্যবহার করে, তারা আগামী ২৮ সেপ্টেম্বরের পর অ্যাপ আপডেট করলে আর এ সুবিধা পাবে না। ফলে সেলুলার নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে যে মেসেজ আদান-প্রদান করা হতো সেটি বন্ধ হয়ে যাবে। 

মেটার দাবি, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এসএমএসের জন্য ডিফল্ট গুগল অ্যাপ ব্যবহার করা শুরু করতে হবে। মেসেঞ্জার অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য ২০১৬ সালে এসএমএস সমর্থন পেয়েছিল। এখন মেটা ইনবক্স ফিচারটিকে মূল ফেসবুক অ্যাপে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। 

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ

সংস্থাটির দাবি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো তাদের মেসেজিং অ্যাপগুলোতে প্রতিদিন ১৪০ বিলিয়ন বার্তা পাঠানো হয়। মেসেঞ্জার থেকে মেসেজ চলে যাওয়ায়, মনে করা হচ্ছে অ্যাপটি আপাতত শুধুমাত্র ইউজারদের ফেসবুক বন্ধুদের সঙ্গে চ্যাট করার জন্য উপযোগী হয়ে থেকে যাবে।

‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬
শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির অভিযোগ, জামাইসহ গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬