ই-মেইল ভেরিফিকেশন চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে  

০৯ আগস্ট ২০২৩, ১০:০৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

বর্তমানে হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম। দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে। এখন অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। তাই গোপনীয়তা ও নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয়। সেই চিন্তা করেই বিভিন্ন সময় একাধিক ফিচার এনেছে মেটা। এবার এই নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছে টেক জায়ান্ট।

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ই-মেইল ভেরিফিকেশন। অর্থাৎ ব্যবহারকারীকে ই-মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। যদিও এটা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ই-মেইল ভেরিফিকেশন নাও করতে পারেন। যারা অ্যাকাউন্টের অতিরিক্ত নিরাপত্তা চান তারা চাইলে এটি করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আপাতত এই ফিচার নিয়ে কাজ চলছে। শুধু নিরাপত্তার স্বার্থেই এই ফিচার আসছে তা কিন্তু নয়। মনে করুন রাস্তায় বের হয়ে মোবাইল হারিয়ে ফেলেছেন বা মোবাইল নষ্ট হয়েছে। ফলে পুরনো হোয়াটসঅ্যাপে লগইন করা বেশ জটিল। কিন্তু ই-মেইল ব্যবহার করে সহজেই লগ ইন করতে পারবেন হোয়াটসঅ্যাপে। নেটওয়ার্ক সমস্যার জন্য অনেক সময় ওটিপি আসে না, সে ক্ষেত্রেও ই-মেইল ব্যবহার সহজেই লগ ইন করা যাবে হোয়াটসঅ্যাপে।

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬