হোয়াটসঅ্যাপের সব চ্যাট যেভাবে টেলিগ্রামে নিয়ে যাবেন

০৬ আগস্ট ২০২৩, ১১:৩৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
হোয়াটসঅ্যাপের সব চ্যাট যেভাবে টেলিগ্রামে নিয়ে যাবেন

হোয়াটসঅ্যাপের সব চ্যাট যেভাবে টেলিগ্রামে নিয়ে যাবেন © সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। অন্যদিকে হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রামেও রয়েছে সিক্রেট চ্যাট, এনক্রিপটেড ব্যাকআপের মতো একগুচ্ছ সুরক্ষা ফিচার। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলক বেশি হওয়া সত্বেও দিন দিন মানুষ টেলিগ্রামের দিকে ঝুঁকে পড়ছে। এদিকে হোয়াটসঅ্যাপকে বিদায় জানানোর ফলে সেখানকার সব চ্যাটও হারিয়ে যাওয়ার কথা। এ নিয়ে অনেকে চিন্তারও শেষ নেই। তবে মজার বিষয় হচ্ছে, এই প্ল্যাটফর্মের সমস্ত চ্যাট নিয়ে যাওয়া যাবে টেলিগ্রামে।

ফলে হোয়াটসঅ্যাপ আন-ইনস্টল করার পরিকল্পনা থাকলে জেনে নিন কীভাবে সব চ্যাট টেলিগ্রামে পাঠাবেন। তবে হোয়াটসঅ্যাপ থেকে শুধু টেলিগ্রাম ৭.৪ আপডেট ভার্সনেই চ্যাট ট্রান্সফার করা যাবে-

১. প্রথমেই হোয়াটসঅ্যাপ খুলে যে চ্যাটটি ট্রান্সফার করতে চান, সেটি ওপেন করুন।
২. এবার ওপরে ডানদিকে তিনটি ডটে ক্লিক করলে খুঁজে পাবেন ‘এক্সপোর্ট চ্যাট’ অপশনটি।
৩. সেটায় ক্লিক করলে কোথায় চ্যাটটি ট্রান্সফার করতে চান, সেই অপশন দেওয়া হবে।
৪. সেখান থেকেই বেছে নিন টেলিগ্রামকে। এরপর যেসব চ্যাট টেলিগ্রামে নিয়ে যেতে চাইবেন, সেখানে পৌঁছে যাবে

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, লুকানো যাবে ফোন নম্বর

আইওএস ক্ষেত্রে-

১. একইভাবে যে চ্যাটটি ট্রান্সফার করতে চান সেটি ওপেন করুন।

২. এবার প্রোফাইল পিকচারের পাশের অংশে ক্লিক করুন।

৩. সেখানেই পেয়ে যাবেন ‘এক্সপোর্ট চ্যাট’ অপশনটি। টেলিগ্রাম অপশন বেছে নিলেই হোয়াটসঅ্যাপ চ্যাট পৌঁছে যাবে সেখানে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬