বাংলাদেশে এল চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড অ্যাপ

২৬ জুলাই ২০২৩, ০২:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চ্যাটজিপিটি

চ্যাটজিপিটি © লোগো

বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে চালু হয়েছে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন। এই চার দেশে বসবাস করা যে কেউ এখন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করে ওপেনএআইয়ের আলোচিত এই সেবা গ্রহণ করতে পারবেন।  তবে বাকি দেশের গ্রাহকদের চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড অ্যাপটি পেতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে— বলেছে ওপেনএআই।

টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, উল্লেখিত চারটি দেশের বাইরে অন্য কোনো দেশের মানুষ গুগল প্লেতে গিয়ে অ্যাপটির জন্য প্রি-অর্ডার করতে পারবেন। নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই খুব শিগগির আরও কয়েকটি দেশে এই সেবা চালুর প্রক্রিয়া শুরু করেছে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহেই একযোগে নতুন কয়েকটি দেশে চ্যাটজিপিটির অ্যাপ অ্যান্ড্রয়েড মোবাইলে কাজ করবে। 

এছাড়া যারা আইফোন ব্যবহার করেন, তাঁদের মোবাইল ফোনের আইওএসে অফিশিয়াল চ্যাটজিপিটি অ্যাপটি পাওয়া যাচ্ছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, কম্পিউটার বা ওয়েবে চ্যাটজিপিটি যেভাবে সব প্রশ্নের জবাব দেয় মোবাইলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। তবে মোবাইলের জন্য এর আলাদা ইন্টারফেস ডিজাইন করা হয়েছে। 

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটজিপিটি ব্যবহারকারীদের যেকোনো প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে সক্ষম। শুধু তাই নয়, যেকোনো বিষয়ে পরামর্শসহ এটি নানা ধরনের টিপসও দিয়ে থাকে। ২০২২ সালের নভেম্বরে এই সেবা চালু করা হয়। 

ব্যবহারকারীদের মধ্যে ইতিপূর্বে কম্পিউটার কিংবা ওয়েবে যারা এই সেবা ব্যবহার করেছেন, একই অ্যাকাউন্ট মোবাইলে চালু করা যাবে। ফলে চ্যাটজিপিটির সঙ্গে অতীতের সব কথোপকথনও অ্যাপের মধ্যে পাওয়া যাবে।

সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
  • ২৫ জুন ২০২৬