সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমল

১১ জুলাই ২০২৩, ০৯:১৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© ফাইল ছবি

এক মাসের মাথায় আবারও ভোজ্যতেলের দাম কমিয়েছে দেশের ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলো। এ দফায় বোতলজাত সয়াবিন তেলের লিটারে ১০ এবং খোলা সয়াবিন তেলের লিটারে ৮ টাকা কমানো হয়।

আগামীকাল বুধবার থেকে নতুন এ দর ধার্য করে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমে যাওয়ায় সয়াবিন ও পাম তেলের দাম কমানো হয়েছে। নতুন দর আগামীকাল বুধবার থেকেই বাজারে কার্যকর হবে বলে জানিয়েছেন মিল মালিকরা। 

সংগঠনটির নতুন সিদান্ত অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিনের লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এ দুই ধরনের তেলের দাম ছিল যথাত্রক্রমে ১৮৯ এবং ১৬৭ টাকা। 

একই সঙ্গে ৫ লিটারের বোতলে ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা পাম তেলের লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ এবং বোতলজাত পাম তেলের লিটারে ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে গত ১১ জুন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম কমিয়েছিল ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলো।

দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬