বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরি

৩১ মে ২০২৩, ১০:৪০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরি

বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরি © সংগৃহীত

ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর জনপ্রিয়তা বেড়েছিল ইউটিউব স্টোরির। এই স্টোরির বিষয়টি চালু রয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামেও। এবার শিগগিরই বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরি। সম্প্রতি এ ঘোষণা করেছে গুগল অধিকৃত ভিডিও সাইট ইউটিউব। আগামী ২৬ জুন থেকে বন্ধ হতে চলেছে ইউটিউব স্টোরি। কারণ এবার শর্টস, কমিউনিটি পোস্ট ও লাভ ভিডিওর ক্ষেত্রে বেশি নজর দিতে চায় ইউটিউব কর্তৃপক্ষ। 

এর পাশাপাশি থাকছে ইউটিউবের চিরাচরিত লং-ফর্ম কনটেন্ট। ইতোমধ্যে ক্রিয়েটরদের ইউটিউব স্টোরি বন্ধ হওয়ার ব্যাপারে জানানো হয়েছে। একাধিক মাধ্যম থেকে রিমাইন্ডার দেওয়া হয়েছে ক্রিয়েটরদের। 

২০১৮ সালে অফিশিয়ালভাবে ইউটিউবে চালু হয়েছিল স্টোরি ফিচার। ১০ হাজারের বেশি সাবস্ক্রাইবার থাকলে সেই ক্রিয়েটররা ইউটিউব স্টোরির সুবিধা পান।

অন্যান্য মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রামে যেমন সব ইউজার ইউটিউব স্টোরি আপলোড করতে পারেন। তবে ইউটিউবে সেই সুবিধা কখনই ছিল না। 

আরও পড়ুন: ভিডিও কলে এবার স্ক্রিন শেয়ারের সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ

এদিকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো একটি নির্দিষ্ট সময়ের পর ইউটিউবে স্টোরিও আর দেখা যায় না। ইনস্টাগ্রামে যদিও স্টোরি হাইলাইটস হিসেবে স্টোরি সেভ রাখা যায়। তবে ইউটিউবে ক্রিয়েটরের প্রোফাইলে কোনোভাবেই স্টোরি সেভ করে রাখা যায় না।

পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬
জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬
দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির দৌড়: রাজধানীর সেরা কলেজ কোনগুলো, পছন্দের শীর্…
  • ১২ আগস্ট ২০২৬