লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রোজেক্ট 

নেত্রকোনায় ৬৪০ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান

১০ মে ২০২৩, ১০:১০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
নেত্রকোনায় ৬৪০ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান

নেত্রকোনায় ৬৪০ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান © টিডিসি ফটো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় নেত্রকোনা জেলায় ৬৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ‘সার্টিফিকেট বিতরণ ও জব ফেয়ার’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ মে) দুপুরে স্থানীয় পাবলিক হলে শুটিং স্টার লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ ও জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব মোঃ আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ হুমায়ুন কবীর।

এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নূরুল আমীন, শুটিং স্টার লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম সানি, প্রশিক্ষণার্থী সাইদুর রহমান মিন্টু ও স্বপ্না আক্তার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শুটিং স্টার লিমিটেড এর প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেন জানান, ডিজিটাল মার্কেটিং ৪১ নং ব্যাচের প্রশিক্ষণার্থী মমিনা আক্তার ও ৪৮ নং ব্যাচের প্রশিক্ষণার্থী তাসলিমা আক্তার জবা প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সর্বোচ্চ ডলার উপার্জন করছেন। এরপর প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

দেশের একাধিক জেলায় বজ্রবৃষ্টির  সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬
জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬
দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬