বার্তা আদান-প্রদানে নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

২৮ এপ্রিল ২০২৩, ০৭:৩২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © লোগো

এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে সরাসরি বার্তা স্থানান্তরের সুযোগ চালু করছে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীদের এ সুবিধা ব্যবহার করার সুযোগ দেয়া হয়েছে। নতুন এ সুবিধা চালু হলে গুগল ড্রাইভের সাহায্য ছাড়াই এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে সরাসরি হোয়াটসঅ্যাপ বার্তা স্থানান্তর করা যাবে।

তবে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে সরাসরি বার্তা স্থানান্তরের সুবিধা চালু হলেও বর্তমানের মতো গুগল ক্লাউডে হোয়াটসঅ্যাপের বার্তা সংরক্ষণ করে অন্য যন্ত্রে পাঠানো যাবে। অর্থাৎ আগের পদ্ধতিতেও তথ্য স্থানান্তরের সুযোগ মিলবে। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য সরাসরি বার্তা স্থানান্তরের সুবিধা চালু করা হবে। পরবর্তী সময়ে আইফোন ব্যবহারকারীদের জন্যও এ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে হোয়াটসঅ্যাপের।

আরো পড়ুন: কোন সিলেবাসে হবে জাবির ভর্তি পরীক্ষা

এছাড়া, সম্প্রতি মাল্টি ডিভাইস ফিচারের আওতায় একই অ্যাকাউন্ট চারটি ফোনে ব্যবহারের সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা সহজেই প্রাইমারি ফোনের বদলে একাধিক ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন। এমনকি মাল্টি ডিভাইস ফিচারের আওতায় চালু হওয়া এ সুবিধা কাজে লাগিয়ে প্রাইমারি ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সব তথ্যও অন্য ফোনগুলোতে ব্যবহার করা যাবে।

এর আগে, ডিভাইস ফিচারের আওতায় প্রাইমারি ফোনের পাশাপাশি চারটি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যেত। তবে একাধিক ফোনে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ না মেলায় অনেকেই বেশ সমস্যার মুখোমুখি হতেন।

দেশের একাধিক জেলায় বজ্রবৃষ্টির  সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬
জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬
দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬