গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমেও ছড়াচ্ছে ম্যালওয়্যার, সতর্ক থাকার পরামর্শ

২৪ এপ্রিল ২০২৩, ১১:০২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
ম্যালওয়্যার

ম্যালওয়্যার © প্রতীকী ছবি

বর্তমান জীবন প্রযুক্তি নির্ভর। বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ নির্ভরশীল গুগল সার্চ ইঞ্জিনের প্রতি৷ কিন্তু সম্প্রতি গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমেও ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিকিউরওয়ার্কস গুগল সার্চ ইঞ্জিনে থাকা বিভিন্ন বিজ্ঞাপনে ‘বাম্বলবি’ নামের ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে। 

প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, গুগল সার্চ ইঞ্জিনে থাকা ম্যালওয়্যারযুক্ত বিজ্ঞাপনে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যারটি প্রবেশ করে। এরপর গোপনে ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্যসহ গুরুত্বপূর্ণ ফাইল, ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়।

সিকিউরওয়ার্কসের তথ্যমতে, ম্যালওয়্যারযুক্ত বিজ্ঞাপনগুলোয় সাধারণত চ্যাটজিপিটি, জুম সফটওয়্যারসহ জনপ্রিয় বিভিন্ন সফটওয়্যার ডাউনলোডের প্রলোভন দেখানো হয়। সেসব বিজ্ঞাপনে ক্লিক করলেই বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি ওয়েবসাইট চালু হয়। ভুয়া ওয়েবসাইটগুলোয় থাকা সফটওয়্যার ডাউনলোডের লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করে।

সিকিউরওয়ার্কসের পরিচালক মাইক ম্যাকলেলান জানিয়েছেন, গুগল সার্চ ইঞ্জিনে থাকা মাত্র এক শতাংশ বিজ্ঞাপনে এ ধরনের ক্ষতিকর ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে। ম্যালওয়্যারের আক্রমণ থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের সফটওয়্যার নির্মাতা বা বিভিন্ন প্রতিষ্ঠানের মূল ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

ট্যাগ: গুগল
দেশের একাধিক জেলায় বজ্রবৃষ্টির  সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬
জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬
দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬