‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে’

২০ এপ্রিল ২০২৩, ০৯:১৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে’

‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে’ © বিকাশ থেকে সংগৃহীত

মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ। ঈদকে ঘিরে ধর্মপ্রাণ মুসলিমদের থাকে নানান পরিকল্পনা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ঈদের আনন্দ সবচেয়ে বেশি; তাদের কাছে ঈদ আনন্দের বিশেষ মাত্রা যোগ করে ‘ঈদ সালামি’ বা ঈদি।

ঈদে আনন্দ উৎসবের অন্যতম অনুষঙ্গ জুড়ে রয়েছে এটি। ঈদ উপলক্ষে পরিবারের ছোট সদস্যরা তাদের বড়দের সালাম বা কদমবুসি করে। এসময় বড়রা ছোটদের কিছু টাকা উপহার হিসেবে দিয়ে থাকেন; যা সালামি নামে অধিক পরিচিত। তবে, সালামির প্রচলিত এ ধরন আগের চাইতে এখন অনেকটাই বদলে গেছে। প্রযুক্তির ছোঁয়া লেগেছে ঈদের সালামি আদায়েও।

দেশে করোনা-কালীন সময়ে ভার্চুয়াল ঈদ উদযাপনকে আরও সমৃদ্ধ করতে দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ চালু করেছিল ‘ঈদ সালামি’ নামে একটি বিশেষ ফিচার। মহামারি চলাকালীন সময়ে সুরক্ষা বলয়ে থেকে ঈদের সালামি আদায়ের আনন্দ ভাগাভাগি করার নতুন এ সুযোগ ভিন্ন মাত্রা দেয় ঈদ উদযাপনে। 

দেশে প্রথমবারের মতো মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’ ঈদ সালামি আদায়ের এমন ভিন্নধর্মী ফিচার চালুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে এটি ব্যাপক সাড়া পায়। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বিকাশের এমন ব্যতিক্রমধর্মী ফিচার চালুতে বেশ উচ্ছ্বাস দেখা যায় নেটিজেনদের মাঝে; বিশেষ করে তরুণদের এ নিয়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। 

এ প্রসঙ্গে চট্টগ্রাম কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী মুন্সি মোহাম্মদ জুয়েল বলেন, ‘ঈদ সালামি’ ঈদ আনন্দের একটি বিশেষ অংশ। ঈদের সালামি আদায়ে বিকাশের এমন ভিন্নধর্মী ফিচার ঈদ সালামির চিরায়ত ঐতিহ্যকে কিছুটা হলেও ফিরিয়ে আনবে।

কলেজ পড়ুয়া শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ঈদের আনন্দ এখন ভার্চুয়ালে সীমাবদ্ধ। তবে ঈদের বিশেষ মাত্রা 'সালামি' আদায় হয়তো সবার ভাগ্যে জুটবেনা৷ তবে ঈদে সালামি আদায়ের আনন্দ ফিরিয়ে দিয়েছে বিকাশের ‘ঈদ সালামি’ ফিচার। ভিন্নধর্মী এ ফিচারটি ব্যবহার করে খুব সহজেই পাঠানো যাচ্ছে 'ঈদ সালামি'। ঈদের সালামি পাঠানোর সাথে সাথেই পৌঁছে যাচ্ছে ঈদের শুভেচ্ছা কার্ড। যা কেউ কেউ নিজের ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে আবার শেয়ার করছে। এটি একটি অন্যরকম ঈদ আনন্দ।

ষাটোর্ধ মিজানুর রহমান সবুজ বলেন, আগেও মানুষ বিকাশের মাধ্যমে ঈদ সালামি দিয়েছে। তবে এবার বিশেষ ফিচারের মাধ্যমে ঈদের শুভেচ্ছা কার্ড আকারে পৌঁছে যাচ্ছে ‘ঈদ সালামি’। ঈদে ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন সবাই মুখিয়ে থাকে ‘ঈদ সালামি’ আদায়ের জন্য। করোনায় সবার কাছে যেতে না পারলেও বিকাশে খুব সহজেই ঈদ সালামি দিতে পেরে ভালো লাগছে।এবারের ঈদে এটি অন্যরকম অভিজ্ঞতা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আবির বলেন, প্রযুক্তির উৎকর্ষ সাধন দিন দিন মানুষের জীবনকে সহজ করে ফেলছে। ঈদে সালামি আদায়ের যে আনন্দ দূরে থেকেও এ আনন্দ এখন ভাগাভাগি করা যাচ্ছে। ঈদ উপলক্ষে বিকাশের এমন ভিন্নধর্মী ফিচার ঈদে বাড়তি আনন্দ যোগ করেছে।

তিনি আরও বলেন, বিকাশে ‘ঈদ সালামি’ আদায় ফিচারটি সত্যিই প্রশংসনীয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটি বেশ সাড়া ফেলেছে। ফেসবুকে সবাই বিভিন্ন পোস্ট, স্টোরির মাধ্যমে সালামি আদায়ের এমন নতুন অভিজ্ঞতা শেয়ার করে ঈদ আনন্দ উপভোগ করছে৷

মোবাইল ব্যাংকিংয়ে ‘ঈদ সালামি’ আদায় প্রসঙ্গে মহিউদ্দীন মান্না নামে একজন ফেসবুকে লিখেছেন, সবাই চাঁদের পাশাপাশি আমার রকেটখানা একটু দেখবেন। আমার টেলিটক নাম্বারের শেষে ৫ যোগ করবেন।

তুহিন রহমান নামে একজন লিখেছেন, ঈদের চাঁদ আকাশে সালামি দিন বিকাশে। সালামি হবে এবার বিকাশে!

প্রসঙ্গত, বিকাশ অ্যাপে ‘ঈদ সালামি’ নামক অপশনে গিয়ে খুব সহজেই প্রিয়জনের কাছে সালামি পৌঁছে দেওয়া যাবে। বিকাশ অ্যাপের ‘সেন্ড মানি’ ফিচার অপশনে গেলেই ‘ঈদ সালামি’ অপশনটি সহজেই খুঁজে পাবেন গ্রাহকরা।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence