হোয়াটসঅ্যাপের নতুন ফিচার গ্রুপ অ্যাডমিনদের জন্য

৩০ মার্চ ২০২৩, ০৯:০০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার গ্রুপ অ্যাডমিনদের জন্য

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার গ্রুপ অ্যাডমিনদের জন্য © সংগৃহীত

গ্রাহকদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়শই নতুন ফিচার আনতে থাকে। গ্রাহকেরা যাতে খুব সহজে এই মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারেন, সে দিকেই নজর থাকে হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষের। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের বড় সুবিধা হচ্ছে এর গ্রুপ চ্যাটের অপশন। সম্প্রতি হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য দুটি নতুন আপডেট যুক্ত হয়েছে  মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রাইভেসি বা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা আসতে যাচ্ছে এই নতুন আপডেটের মাধ্যমে।  

এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা যুক্ত হবেন তা ঠিক করতে পারবেন গ্রুপ অ্যাডমিনরা। তারাই সিদ্ধান্ত নেবেন যে বা কারা গ্রুপে যুক্ত হবেন আর কারা হবেন না।

অনেক সময় লিঙ্ক ইনভাইটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন অনেকে তাদের পরিচিতদের। সেক্ষেত্রে নিরাপত্তার ঘাটতি দেখা দিতে পারে। তাই এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা ঠিক করতে পারবেন যে কারা গ্রুপে যুক্ত হবেন, আর কারা হবেন না।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পরেও ‘এডিট’ করা যাবে!

এমনকি কে গ্রুপ থেকে লিভ নিলো তা শুধুই গ্রুপ অ্যাডমিন জানতে পারবেন।

দ্বিতীয় আপডেটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের কনট্যাক্টে লিস্টে থাকা ইউজারদের সঙ্গে আপনি কোন কোন হোয়াটসঅ্যাপে গ্রুপে কমন বা একসঙ্গে রয়েছে সেটা জানা যাবে। এই ফিচারের নাম ‘গ্রুপস ইন কমন’।

ধারণা করা হচ্ছে গ্লোবাল স্তরে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই দুই আপডেটের রোল আউট শুরু হবে।
সূত্র: ইনগেজেট

একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬
১৬ টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষ
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে গৃহকর্মীসহ বৃদ্ধ দম্পতি খুন—৪ সন্তানের দুজন থাকেন লন…
  • ১২ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬