অর্থ দিয়ে ব্লু ব্যাজ পরিসেবা চালু মেটার

১৮ মার্চ ২০২৩, ০৫:১৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
অর্থ দিয়ে ব্লু ব্যাজ পরিসেবা চালু মেটার

অর্থ দিয়ে ব্লু ব্যাজ পরিসেবা চালু মেটার © ফাইল ফটো

ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল মালিকানা সংস্থা অর্থপ্রদানের মাধ্যমে সাবস্ক্রিপশন পরিষেবা চালু করেছে মেটা। এতে এ প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের ভেরিফিকেশনের জন্য অর্থ প্রদান করতে হবে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ শুক্রবার (১৭ মার্চ) তার মেটা চ্যানেলে এ ঘোষণা দেন। 

মেটা জানিয়েছে, কোম্পানির সর্বশেষ বৈশিষ্ট্যতে নতুন সিদ্ধান্তটি যুক্ত হবে। এতে ব্যবহারকারীরা সরাসরি তাদের দর্শকদের কাছে পৌঁছাতে পারবে। প্রতিষ্ঠানটি বলছে, কেবল ব্যক্তিগত অ্যাকাউন্ট-ধারীরা মেটা ভেরিফিকেশন পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্রতি মাসে একজন গ্রাহককে ১৪.৯৯ ডলার গুনতে হবে, ওয়েবে কেনা হলে প্রতি মাসে খরচ পড়বে ১১.৯৯ ডলার।

জাকারবার্গ তার মেটা চ্যানেলে জানান, মেটা ভেরিফাইড আজ থেকে যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে। এ ব্যাজটি অ্যাকাউন্টের নিরাপত্তা এবং গ্রাহক সহায়তায় সরাসরি অ্যাক্সেস পেতে সাহায্য করবে।  

আপাতত ব্যবহারকারীরা এই পরিষেবাটি নিতে পারবেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। অন্যান্য অঞ্চলে যখন পরিষেবাটি চালু হবে, নোটিফিকেশনের মাধ্যমে তখন তা ব্যবহারকারীরা জানতে পারবেন বলেও জানিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এর আগে গত ডিসেম্বরে এ ধরনের পরিষেবা চালু করে ইলন মাস্কের টুইটার। নির্দিষ্ট অর্থের বিনিময়ে টুইটার ব্যবহারকারীরা ‘ব্লু ব্যাজ’ ধারণ করতে পারবে।  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬