হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পরেও ‘এডিট’ করা যাবে!

আসছে নয়া ফিচার
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পরেও ‘এডিট’ করা যাবে!

হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পরেও ‘এডিট’ করা যাবে! © সংগৃহীত

গ্রাহকদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়শই নতুন ফিচার আনতে থাকে। গ্রাহকেরা যাতে খুব সহজে এই মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারেন, সে দিকেই নজর থাকে হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষের। এ বার হোয়াটসঅ্যাপ চালু হতে চলেছে এমন একটি বৈশিষ্ট্য যার সাহায্যে পাঠিয়ে ফেলা মেসেজও এডিট করার সুযোগ পাবেন গ্রাহকেরা।

আপাতত এই নতুন ফিচার নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ সংস্থা। শীঘ্রই হোয়াটসঅ্যাপ অ্যাপের নতুন আপডেটে এই ফিচারটি যুক্ত হবে। একটি মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত তা এডিট করার সময় পাবেন গ্রাহকেরা।

অনেক সময় তাড়াহুড়োয় কাউকে মেসেজ পাঠাতে গিয়ে ভুল টাইপ হয়ে যায়। তখন মেসেজ মুছে ফেলা ছাড়া উপায় থাকে না। নতুন ফিচার আসার পর মেসেজটি এডিট করার সুযোগ পাবেন সবাই। তবে শুধু টাইপের ভুল নয়, পাশাপাশি, নতুন কিছু আগের মেসেজে যুক্ত করতে চাইলে সেটাও লেখা যাবে। অর্থাৎ কোনও মেসেজ পাঠানোর পর সেটা পুরোপুরি এডিট করার সুবিধা পাবেন গ্রাহকেরা।

আরও পড়ুন: সাড়া ফেলেছে ৩০ পয়সার কলরেট, যেভাবে ব্যবহার করবেন

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডবলুএবিটাইনফোর প্রকাশিত এক রিপোর্টে এ কথা জানানো হয়েছে। রিপোর্ট জানিয়েছে, ‘এই ফিচারটি এখনও পুরো মাত্রায় লঞ্চ করা হয়নি। কিন্তু অ্যান্ড্রয়েড ২.২২.২০.১২ আপডেটে এই পাওয়া যাবে।’

সে যাইহোক নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে পাঠানো কোনও মিডিয়ার (ছবি, ভিডিও) ক্যাপশন এডিট করা যাবে না। আপাতত আইওএস ভার্সানের জন্য চলছে পরীক্ষাপর্ব। দ্রুত চালু হবে বিটা টেস্টিং। অনুমান অ্যান্ড্রয়েডের পাশাপাশি ওয়েব ভার্সানেও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে। [সূত্র: আনন্দবাজার পত্রিকা, নিউজ১৮ বাংলা]

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬