সচল হয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
সচল হয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক

সচল হয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক © লোগো

প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর গ্রামীণফোনের নেটওয়ার্ক আবারো সচল হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটের দিকে নেটওয়ার্ক সচল হয় বলে জানান তিনি।

দেশের তিন জায়গায় অপটিকাল ফাইবার কাটা পড়ায় বেলা ১২টা থেকে সেবা ব্যাহত হচ্ছিল বলে জানিয়েছিলেন গ্রামীণফোনের মুখ্যপাত্র। দুপুর দেড়টার দিকে তিনি বলেছিলেন, নেটওয়ার্ক ঠিকঠাক করতে আরও দুই ঘণ্টা সময় লাগতে পারে।

আরও পড়ুন: আজ দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।

গ্রামীণফোন তাদের ফেসবুক দু:খ প্রকাশ করে এক বিবৃতিতে জানায়, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে রাস্তায় খননকাজ চলার সময় অনিচ্ছাবশত ফাইবার অপটিক ক্যাবল কেটে যায়। এতে গ্রামীণফোনের কিছু গ্রাহক সংযোগ পেতে সমস্যায় পড়েন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সব সমস্যার সমাধান করা হয়েছে।

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬