দেখে নিন দেশের শীর্ষ পাঁচ টিকটকার কারা

২৩ ডিসেম্বর ২০২২, ১১:১১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
বাংলাদেশের শীর্ষ পাঁচ টিকটকারের তালিকা প্রকাশ করা হয়েছে

বাংলাদেশের শীর্ষ পাঁচ টিকটকারের তালিকা প্রকাশ করা হয়েছে © ইন্টারনেট

বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় ধারা বা ট্রেন্ড ও নির্মাতাদের তালিকা প্রকাশ করেছে ভিডিও শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত কন্টেন্টের আলোকে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ থেকে জনপ্রিয় নির্মাতাদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

টিকটক ভিডিও নির্মাতাদের বাংলাদেশের শীর্ষ তালিকায় রয়েছেন সামিরা খান। এরপরই আছে জুবায়ের তালুকদার, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, মুজা ও ডা. অনুরাধা দত্ত। সৃজনশীল টিকটক ট্রেন্ডে সবার ওপরে রয়েছে পিক মাই মেকআপ ও ট্র্যাডিশনাল কাচ্চি। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রাণবন্ত ভিডিও নির্মাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন সামিরা খান। শিক্ষামূলক ভিডিও তৈরিতে জুবায়ের তালুকদার, গান ও সাউন্ড ট্র্যাকে হাবিব ওয়াহিদ ও মুজা এবং তরুণ প্রতিভাবান নির্মাতার তালিকায় শীর্ষে আছেন ডা. অনুরাধা দত্ত।

আরো পড়ুন: এবার ডাক্তারদের ‘বাজে হাতের লেখা’ পড়তে গুগলের উদ্যোগ

বছরজুড়ে সৃজনশীল টিকটক ট্রেন্ডের তালিকায় সবার ওপরে ‘পিক মাই মেকআপ’। ট্রেন্ডটি অনুসরণ করে জনপ্রিয় নির্মাতাদের অনেকেই ভিডিও তৈরি করেছেন। জনপ্রিয় খাবারের ট্রেন্ড ফুডটকের তালিকায় শীর্ষে আছে ‘ট্র্যাডিশনাল কাচ্চি’।

টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ গবেষণা ও প্রবণতা বিশ্লেষণের ওপর ভিত্তি করেই তালিকা করা হয়েছে। এ তালিকার সঙ্গে ভিডিও র‍্যাঙ্কিংয়ের সম্পর্ক নেই। ভিডিওর বিষয়বস্তুর মান, ভিউর সংখ্যাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় আনা হয়েছে। অন্যান্য দেশেও একই পদ্ধতিতে তৈরি করা হয়েছে তালিকা।

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬