এবার ডাক্তারদের ‘বাজে হাতের লেখা’ পড়তে গুগলের উদ্যোগ

২০ ডিসেম্বর ২০২২, ০৬:৪৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
এবার ডাক্তারদের ‘বাজে হাতের লেখা’ পড়তে গুগলের উদ্যোগ

এবার ডাক্তারদের ‘বাজে হাতের লেখা’ পড়তে গুগলের উদ্যোগ © সংগৃহীত

রোগীদের লিখে দেয়া প্রেসক্রিপশনে ডাক্তারদের একটি বড় অংশই ‘তাড়াহুড়ো’ করে বাজেভাবে লিখে থাকেন। যার ফলে সে লেখা পড়া অনেক ক্ষেত্রেই পড়া সম্ভব হয় না বা কঠিন হয়। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যাটি নিয়ে অনেক প্রযুক্তি কোম্পানি সমাধানের চেষ্টা করলেও, এতে প্রায় কোনো সফলতা পায়নি কেউই। এবার সে সমস্যার সমাধান বা অনুবাদের চেষ্টায় টেক জায়ান্ট গুগল।

ডাক্তারদের হাতের লেখা বুঝতে তারা ফার্মাসিস্টদের সঙ্গে কাজ করছে বলে ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। সোমবার (১৯ ডিসেম্বর) ভারতে আয়োজিত নিজেদের বার্ষিক সম্মেলনে এই ঘোষণা দেয় সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি। গুগল ফর ইন্ডিয়া নামে পরিচিত দক্ষিণ এশিয়ার বাজারে তাদের বার্ষিক আয়োজনে বেশ কিছু নতুন উদ্ভাবন দেখানোর রেওয়াজ অনুসরণ করে গুগল।

অিারও পড়ুন:  ৫৭ শতাংশ মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার নেই, পাঠ্যবইয়ে সীমাবদ্ধ প্রযুক্তি শিক্ষা

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন বলছে, গুগল লেন্সে ফিচারটির আত্মপ্রকাশ ঘটবে। ব্যবহারকারী এর মাধ্যমে প্রেসক্রিপশনের ছবি তোলার পাশাপাশি ফটো লাইব্রেরি থেকেও ছবি আপলোডের সুযোগ পাবেন।

অ্যাপটি ছবি প্রসেস করার পর প্রেসক্রিপশনে উল্লেখ করা বিভিন্ন ঔষধের নাম শনাক্ত করবে। গুগলের একজন নির্বাহী যার একটি নমুনাও দেখিয়েছেন। তবে নতুন ফিচারটি কবে নাগাদ সবার জন্য উন্মোচনের পরিকল্পনা রয়েছে, তা নিয়ে কিছু বলেনি তারা।

গুগলের জন্য গুরুত্বপূর্ণ একটি বাজার ভারত, এখানে তাদের ৫০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। ভারতের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকরা এরইমধ্যে, কোম্পানিটির বিরুদ্ধে দুইবার শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে। ফলে বেশ কয়েক বছর ধরেই দক্ষিণ এশিয়ার বাজার বাজে সময় পার করছে তারা।

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় চালু হচ্ছে জরুরি অ্যাল…
  • ১৯ মে ২০২৬
শিক্ষকদের ঈদ বোনাস কবে, জানাল মাউশি
  • ১৯ মে ২০২৬
স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের সংবাদটি সঠিক নয়
  • ১৯ মে ২০২৬
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ মিলল ছাত্রের বাড়িতে
  • ১৯ মে ২০২৬
অব্যবহৃত সৌরশক্তি ব্যবহারে উদ্ভাবনী উদ্যোগ ‘স্মার্ট-সিপ প্ল…
  • ১৯ মে ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ইপিআই থেকে বদলি হওয়া ডা. …
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081