সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমলো

১৫ ডিসেম্বর ২০২২, ০৬:৩২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM

© সংগৃহীত

বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা কমিয়ে যথাক্রমে ১৮৭ ও ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর পাঁচ লিটারে ২১ টাকা কমিয়ে ৯০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম ওয়েলের দামও পাঁচ টাকা কমেছে।

রোববার (১৮ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচনার লক্ষ্যে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত সভার আলোচনার আলোকে সর্বসম্মতিক্রমে পরিশোধিত সয়াবিন তেল ও পাম সুপারের (খোলা) সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হলো।

এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন থেকে ১৮৭ টাকা। আগে এক লিটার বোতলজাত সয়াবিনের মূল্য ছিল ১৯২ টাকা। আর পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছে।  

প্রতি লিটার খোলা তেলের দাম ১৭২ টাকা থেকে কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

অ্যাম্বিভার্ট আসলে কারা? যেভাবে চিনবেন
  • ১২ আগস্ট ২০২৬
টেলিটকের জেন জি সিম কেনার অফারের মেয়াদ বাড়ল ৭ দিন
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১২ আগস্ট ২০২৬
প্রতিবন্ধিতা জয় করে জিপিএ-৫, ইয়াসিরের ডাক্তার হওয়ার স্বপ্নে…
  • ১২ আগস্ট ২০২৬
কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমিককে পাঠানো মেসেজের স…
  • ১২ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ না পেয়ে ছাত্রদল নেতা…
  • ১২ আগস্ট ২০২৬