৫৩ কোটি গ্রাহকের তথ্য ফাঁস, ফেসবুকের বড় অঙ্কের জরিমানা

২৯ নভেম্বর ২০২২, ০৮:১৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM

© সংগৃহীত

৫৩ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়ায় ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটাকে সাড়ে ২৬ কোটি ইউরো জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন (ডিপিসি)।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন হ্যাকিং ফোরামে ৫৩ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ও ইমেইল ঠিকানা পাওয়ার পর গত বছরের এপ্রিলে মেটার বিরুদ্ধে তদন্ত শুরু করে ডিপিসি। তদন্তে ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ পাওয়ার সত্যতা মেলায় মেটাকে এ জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : প্রাইভেটের টাকা না পেয়ে পরীক্ষার হলে দুই ছাত্রীকে মারধর

অভিযোগের বিষয়ে ফেসবুক জানিয়েছে, যে তথ্যগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে, সেগুলো সাইবার হামলা চালিয়ে সংগ্রহ করা হয়নি। তথ্যগুলো ২০১৯ সালের সেপ্টেম্বরে ‘স্ক্র্যাপ’ হিসেবে বাতিল করা হয়েছিল।

ফেসবুকের দাবি প্রত্যাখ্যান করে আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন জানিয়েছে, মেটা তথ্য নিরাপত্তা আইনের ২৫ নম্বর অনুচ্ছেদ ভঙ্গ করেছে। কারণ, অনলাইনে ফাঁস হওয়া তথ্যগুলো কাজে লাগিয়ে স্প্যাম বার্তা পাঠানোর পাশাপাশি বিভিন্নভাবে প্রতারণা করা সম্ভব। তাই এ জরিমানা করা হয়েছে।

 

ট্যাগ: ফেসবুক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬