ঝুঁকি নেওয়ার সাহস আমাদের সবচেয়ে বড় শক্তি: পলক

২৪ নভেম্বর ২০২২, ০৮:৪৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ঝুঁকি নেওয়ার সাহস আমাদের সবচেয়ে বড় শক্তি: পলক

ঝুঁকি নেওয়ার সাহস আমাদের সবচেয়ে বড় শক্তি: পলক © টিডিসি ফটো

নারীর ক্ষমতায়ন অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক পরিবর্তনের অন্যতম চাবিকাঠি। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঝুঁকি নেওয়ার সাহস। যে ব্যক্তি মেধাবী, সাশ্রয়ী, প্রগতিশীল তিনিই একজন স্মার্ট ব্যক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

তিনি তথ্য ও প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ এবং সফলতার কথা জানান বুধবার (২৩ নভেম্বর) ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (বিআইবিসি)’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলনের প্রথমদিনে ‘আইসিটি- স্মার্ট বাংলাদেশ দি নেক্সট ফ্রন্টিয়ার’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন। 

               

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্য আর্থিক স্বয়ংসম্পূর্ণতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। ‘শি পাওয়ার’ প্রকল্পের মাধ্যমে ২১টি জেলায় ১০ হাজার ৫০০ নারী উদ্যোক্তা তৈরি করা হয়েছে। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে প্রায় ২ লাখ নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আইসিটি বিভাগের ১৭ অনুষ্ঠান বাতিল, বাঁচবে ৪০ কোটি টাকা

পলক বলেন, উদ্যোক্তাদের জন্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ৩৪৫টি উদ্যোক্তাকে ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া কো-ওয়ার্কিং স্পেস, মেন্টরিং, প্রশিক্ষণ, লিগ্যাল সাপোর্টসহ নানা প্রকার সুবিধা স্টার্টআপদের জন্যে প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ‘নিত্য এক্সপ্রেস’ নামে একজন প্রান্তিক নারী উদ্যোক্তার উদ্যোগ সম্পর্কে জানতে পেরে তার মেধা, ধৈর্য্য, সততা এবং শ্রম উপলব্ধি করে আইডিয়া প্রকল্প থেকে অনুদান প্রদানের আশ্বাস দেন।
 
আলোচনায় আরও বক্তব্য রাখেন, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা মতিন, চালডাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ওয়াসিম আলীম, ডুন অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালাইসিস প্রাইভেট লিমিটেডের সিইও জারা মাহবুব, বাককো জেনারেল সেক্রেটারি তৌহিদ হোসেন এবং কওনবে সেন্ট্রাল হংকং এর সিওও এনিনা হো প্রমুখ।

 প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল উইমেন এন্টারপ্রেনারস সামিট ২০২২ ব্যবসায়ী নারী এবং উদ্যোক্তাদের জন্য বিশ্বের অন্যান্যদের সাথে নেটওয়ার্কিংয়ের সুযোগ বাড়াতে, তাদের থেকে শিক্ষাগ্রহণসহ সহযোগিতার সুযোগ তৈরি করতে একটি আয়োজন। বাংলাদেশের স্থানীয় উদ্যোক্তা এবং নারী নেতৃবৃন্দকে বৈশ্বিক ব্যবসায়ী কমিউনিটির কাছে তুলে ধরতে সাহায্য করার জন্য এটি একটি বড় প্ল্যাটফর্ম। এ সম্মেলনের দেশের নারীপ্রধান ব্যবসা খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে বলে মনে করছেন আয়োজক কর্তৃপক্ষ। সামিটে বিভিন্ন দেশের ব্যক্তি, উদ্যোক্তা ও কর্পোরেট লিডাররা অংশগ্রহণ করছেন।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence