রিলিজিয়াস-পলিটিক্যাল ভিউজ, ইন্টারেস্টেড ইন মুছে দিচ্ছে ফেসবুক

১৮ নভেম্বর ২০২২, ০৪:৩৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক © সংগৃহীত

ফেসবুক প্রোফাইলে ব্যবহারকারীর যোগাযোগের ঠিকানাসহ ব্যক্তিগত চারটি তথ্য দেখানোর অপশন বন্ধ করতে যাচ্ছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরিবর্তন কার্যকর হবে বলে জানানো হয়েছে মেটা’র পক্ষ থেকে।

মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডোকে জানিয়েছেন, এ পরিবর্তনগুলো আনা হচ্ছে ব্যবহারকারীদের কাজ সহজ করার লক্ষ্যে।

ফেসবুক ইতোমধ্যেই আগাম এই পরিবর্তন সম্পর্কে জানানো হচ্ছে ব্যবহারকারীদের। নোটিফিকেশনে ব্যবহারকারীদের জানানো হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে ‘ইন্টারেস্টেড ইন’, ‘অ্যাড্রেসেস’, ‘পলিটিক্যাল ভিউজ’, এবং ‘রিলিজিয়াস ভিউজ’ অপশনগুলো আর প্রোফাইলে দেখা যাবে না।

আরও পড়ুন: টুইটার কেনার অর্থ দিয়ে দেশে কি কি করা যেত

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহারকারীদের আরও জানিয়েছে, ‘আমরা তাদেরই নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছি যে এই শ্রেণিগুলো মুছে দেওয়া হবে; যে ব্যবহারকারীরা আগে এসব তথ্য শেয়ার করেছেন,  কারও নিজে থেকে এসব তথ্য ফেসবুকের অন্যান্য জায়গায় শেয়ার করার সক্ষমতা প্রভাবিত হবে না এই পরিবর্তনের ফলে।’

সামাজিক মাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা গত বুধবার ফেসবুকের আসন্ন এ পরিবর্তন চিহ্নিত করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

প্রসঙ্গত, ফেসবুকের ‘ইন্টারেস্টেড ইন’ অপশনে ব্যবহারকারীরা তাদের যৌনতা, রাজনৈতিক ও ধর্ম বিশ্বাসের মত ব্যক্তিগত তথ্য-উপাত্ত শেয়ার করতে পারতেন। যা নতুন পরিবর্তনের ফলে বন্ধ হতে যাচ্ছে।

মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরগঞ্জে যুবকের মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
‘দেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবিতে …
  • ২৫ জুন ২০২৬
দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পা…
  • ২৫ জুন ২০২৬
বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ২দিন পর
  • ২৫ জুন ২০২৬
স্কলারশিপে পড়ুন বোস্টন ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ২৫ জুন ২০২৬
কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি
  • ২৫ জুন ২০২৬