২০২৩ সালে ২৪ দিন বন্ধ থাকবে ব্যাংক 

১৩ নভেম্বর ২০২২, ০৩:৫৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালে ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে। আগামী বছর দেশের তফসিলি ব্যাংক ২৪ দিন বন্ধ থাকবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে।

রবিবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে । বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনাটি চিঠি আকারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৩ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে মোট ২২ দিন। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। সব মিলিয়ে ২০২৩ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে।

আরও পড়ুন: আদালতে সজীব ওয়াজেদ জয়

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ২০২৩ সালে ছুটির তা‌লিকার মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ৮ মার্চ শবেবরাত, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৯ এপ্রিল শবেকদর, ২১ এপ্রিল জুমাতুল বিদা, ২১-২৩ এপ্রিল ঈদুল ফিতর, ১ মে মহান মে দিবস, ৪ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশমাখী পূর্ণিমা), ২৮-৩০ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ২৯ জুলাই আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৮ সেপ্টম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন), ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ এসব দিনগুলোতে কোনো ব্যাংক লেনদেন হবে না।

আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও ধর্মীয় বিভিন্ন দিবসের ছুটি গুলো চাঁদ দেখার ওপর পরিবর্তন হতে পারে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬