বছরে ৩৮০ কোটি টাকার বেশি আয় এক ইউটিউবারের

২৫ অক্টোবর ২০২২, ১০:২২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
মার্ক ফিসবাক

মার্ক ফিসবাক © সংগৃহীত

জনপ্রিয় ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউবে কনটেন্ট তৈরি করে অনেকেই আয় করছেন। বিকল্প পেশা হিসেবে বর্তমানে দারুণ জনপ্রিয় এই মাধ্যমে সফল ইউটিউবারদের আয় শুনলে আপনি চমকে উঠতে পারেন। শুধু গত বছর ইউটিউবে শীর্ষ ১০ কনটেন্ট নির্মাতা আয় করেছেন প্রায় ৩০ কোটি ডলার।

সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করা, বিকল্প পেশা হিসেবে বর্তমানে দারুণ জনপ্রিয়। আর হবে নাই বা কেন? সফল কনটেন্টমেকারদের রোজগার জানলে মাথা ঘুরে যেতে পারে। তাদের একজন মার্ক ফিসবাক, যিনি পরিচিত মার্কিপ্লায়ার নামে। এই ইউটিউবারের চ্যানেলে ৩ কোটি ৩০ লাখেরও বেশি গ্রাহক রয়েছে। আর বছরে তার উপার্জন ৩৮ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৩৮০ কোটি টাকার বেশি। 

মার্ক জানিয়েছেন, তিনি এত বেশি অর্থ উপার্জন করেন, যা ভাবনার বাইরে। ‘ইমপালসিভ’ নামে এক পডকাস্টে এ সম্পর্কে আলোচনা করেছেন তিনি।

তিনি বলেন, আমি অস্বাভাবিক পরিমাণ অর্থ উপার্জন করি। এতটাই যে আমার মাঝে মাঝে এটা অন্যায্য বলে মনে হয়। আমার এটা নিয়ে কথা বলতেও অসুবিধা নেই। এত সাফল্য পাওয়া ব্যবস্থার সঙ্গে প্রতারণার মতো মনে হয়। আমি শুধু চাই কনটেন্ট তৈরি করতে, আর অন্যদেরকেও কনটেন্ট তৈরির বিষয়ে অনুপ্রাণিত করতে।

নিয়মিত প্র্যাঙ্ক ও স্টান্ট ভিডিও তৈরি করে যুক্তরাষ্ট্রের ২৩ বছর বয়সী জিমি ডোনালডসন গত বছর আয় করেছেন ৫ কোটি ৪০ লাখ ডলার। ইউটিউবে তার ভিডিওগুলো এক হাজার কোটিবারের বেশি দেখা হয়েছে। গত বছর ইউটিউবের সবচেয়ে বেশি আয় করা কনটেন্ট নির্মাতার তালিকায় প্রথমে রয়েছেন তিনি। ‘মি. বিস্ট’ নামে পরিচিত এই তরুণ বিশ্বে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ১০০ তারকাদের তালিকায় ৪০তম অবস্থান দখল করেছেন এই ইউটিউবার।

২০২১ সালে সর্বোচ্চ আয় করা ইউটিউবারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জ্যাক পল। জনপ্রিয় এই বক্সিং তারকা নিজের বক্সিং লড়াইয়ের ভিডিও পোস্ট করে আয় করেছেন ৪ কোটি ৫০ লাখ ডলার।

শুধু মার্ক ফিসবাকই নয়, আরেক ইউটিউবার জিমি ডোনাল্ডসনও সম্প্রতি তার অস্বাভাবিক উপার্জনের বিষয়ে মুখ খুলেছেন। মি. বিস্ট নামে পরিচিত এই ব্যক্তি জানিয়েছেন, তিনি তার চ্যানেলের জন্য এক বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব পেয়েছিলেন।

১৯৯৯ ও ২০০০ সালে- টানা দুই বছর সবচেয়ে বেশি আয় করা ইউটিউবারদের তালিকার শীর্ষস্থানে ছিল যুক্তরাষ্ট্রের শিশু রায়ান কাজী। ২০২০ সালে সে আয় করেছিল ২৫১ কোটি টাকা এবং তার আগের বছর ২২১ কোটি টাকা। আর ২০২১ সালে তার আয় ২ কোটি ৭০ লাখ ডলার।

ট্যাগ: ইউটিউব
সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬