হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার ‘কল লিঙ্ক’

২২ অক্টোবর ২০২২, ০৬:৫৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
হোয়াটসঅ্যাপ ফিচার কল লিঙ্ক

হোয়াটসঅ্যাপ ফিচার কল লিঙ্ক © সংগৃহীত

ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনছে বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফলে বাড়ছে গ্রাহকের সংখ্যাও। এবার নতুন এক ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা যার মাধ্যমে এখন গুগল মিটের মতো একটি গ্রুপ চ্যাট লিঙ্ক বা ভিডিও চ্যাট লিঙ্ক তৈরি করতে পারবেন।

আইওএস ব্যবহারকারীরা কিছুদিন আগে থেকেই এই ফিচারের সুবিধা পাচ্ছেন। সম্প্রতি কোম্পানিটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য শুরু করেছে। এই ফিচারটির নাম ‘কল লিঙ্ক’। এই ফিচারটির বিশেষত্ব হলো এর সাহায্যে গুগল মিটের মতো একটি গ্রুপ চ্যাট লিঙ্ক বা ভিডিও চ্যাট লিঙ্ক তৈরি করা যায়।ব্যবহারকারীদের  এর সাহায্যে  আমন্ত্রণ জানানো যাবে কলে যোগ দেওয়ার জন্য ।

আরও পড়ুন: চাঁদপুর বিশ্ববিদ্যালয়ে আবেদন পড়েছে প্রায় ৪ হাজার

ব্যবহারকারী যখন একটি কলের জন্য একটি লিঙ্ক তৈরি করেন, তখন কলের ধরনও বেছে নিতে পারবেন (ভয়েস বা ভিডিও)। যখন দুই জনের বেশি ব্যক্তি এই কলে যোগ দেয়, তখন কলটি স্বয়ংক্রিয়ভাবে একটি গ্রুপ কলে বদলে যায়। এছাড়াও কল ব্যবহার করে তৈরি করা কল লিঙ্কগুলো এখনও এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকে। তাই যারা কলে যোগদান করেননি তারা এর শব্দ শুনতে পান না।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি কল ট্যাবের উপরে দেখা যাবে। ব্যবহারকারী ‘ক্রিয়েট কল লিঙ্ক’ নামে একটি নতুন বিকল্প দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই অন্যদের কলে যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন।

সূত্র: গেজেটস নাউ ও অ্যান্ড্রয়েড পলিসি ডটকম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬