টিকটক করতে বয়স লাগবে ১৮

২০ অক্টোবর ২০২২, ০৮:৫৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
টিকটক

টিকটক © সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় আলোচিত প্ল্যাটফর্ম টিকটক। শর্ট ভিডিও তৈরিতে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এটি। এবার নতুন নিয়ম নিয়ে আসছে টিকটক। আর তা হলো, লাইভ ভিডিও প্রচারে বয়সসীমা বাড়ানো। 

অর্থাৎ এখন থেকে লাইভ সুবিধা পেতে ব্যবহারকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। সোমবার এই ঘোষণা দিয়েছে চীনের ভিডিও প্ল্যাটফর্মটি।

টিকটক জানিয়েছে, লাইভ–সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। লাইভ ভিডিও করতে না পারলেও অন্যদের করা ভিডিওগুলো দেখার সুযোগ পাবে কিশোর-কিশোরীরা। তবে ভিডিও নির্মাতারা চাইলে ভিডিওর দৃশ্য অনুযায়ী দর্শকদের বয়স নির্ধারণ করতে পারবেন। ফলে নির্দিষ্ট বয়সের দর্শকেরাই শুধু ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন। বর্তমানে ১৬ বছর হলেই টিকটকে লাইভ ভিডিও করা যায়। তবে আগামী ২৩ নভেম্বর থেকে লাইভ ভিডিও করার বয়সসীমা ১৮ বছর করা হবে।

আরও পড়ুন: ফেসবুক থেকে আয়ের সুযোগ বন্ধ হচ্ছে

লাইভ ভিডিও তৈরির বয়সসীমা বৃদ্ধির পাশাপাশি ‘ডিরেক্ট মেসেজ’ এবং ভার্চ্যুয়াল উপহার বিনিময়–সুবিধায়ও বিধিনিষেধ আনতে যাচ্ছে টিকটক। নতুন এ উদ্যোগের আওতায় ডিরেক্ট মেসেজ ব্যবহারের জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ১৬ বছর। অপর দিকে ১৮ বছর হলেই কেবল পাঠানো যাবে ভার্চ্যুয়াল উপহার। ‘ব্যবহারকারীদের রক্ষা’ করতেই নতুন এসব পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে টিকটক।

সম্প্রতি ভিডিও নির্মাতাদের সরাসরি আয়ের সুযোগ দিতে ‘লাইভ সাবস্ক্রিপশন’–সুবিধা চালু করেছে টিকটক। এ সুবিধা কাজে লাগিয়ে লাইভ ভিডিও দেখানোর বিনিময়ে অনুসরণকারীদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন ভিডিও নির্মাতারা।

সূত্র: ম্যাশেবল

ট্যাগ: টিকটক
গেটস কেমব্রিজ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির স…
  • ১২ আগস্ট ২০২৬
হ্যালো ডিসিতে এখন সেবা পাচ্ছে প্রবাসীরাও
  • ১২ আগস্ট ২০২৬
ছয় মাসে ট্রাম্পের মিডিয়া কোম্পানির লোকসান ৬৪৪ মিলিয়ন ডলার
  • ১২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
  • ১২ আগস্ট ২০২৬
যুবদল নেতা পরিচয়ে ৫০% চাঁদা দাবির অভিযোগ, পুলিশের সামনেই ঠি…
  • ১২ আগস্ট ২০২৬
চাকরি হারালেন গোলাম রুহানী-বিপ্লব কুমার, প্রজ্ঞাপন জারি
  • ১২ আগস্ট ২০২৬