রসায়নে নোবেল জয় ৩ বিজ্ঞানীর

০৫ অক্টোবর ২০২২, ০৪:০১ PM
রসায়নে নোবেল জয়ী তিন বিজ্ঞানী

রসায়নে নোবেল জয়ী তিন বিজ্ঞানী © সংগৃহীত

এবার রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। ক্লিক কেমিস্ট্রি ও বায়োঅর্থোগোনাল কেমিস্ট্রি নিয়ে গবেষণা করে এ পুরস্কার পেয়েছেন আমেরিকার ক্যারোলাইন আর বারটোজ্জি ও কে ব্যারি শার্পলেস এবং ডেনমার্কের মর্টেন মেলডাল।ব্যারি শার্পলেসের এটি দ্বিতীয় নোবেল পুরস্কার। এর আগে ২০০১ সালেও তিনি নোবেল পান রসায়নে। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই পুরস্কার ঘোষণা করবে।

নোবেল পুরস্কারের ওয়েবসাইট নোবেল ডট ওআরজি ও এ-সংক্রান্ত ফেসবুক পেজে এ কথা জানানো হয়েছে।

গতবার জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য রসায়নের নোবেল পুরস্কার পেয়েছিলেন বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান নামের দুই বিজ্ঞানী।

এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে সোমবার। প্রথম দিন চিকিৎসাশাস্ত্রে নোবেল জয় করেন সুইডিশ বিজ্ঞানী এসভান্তে পেবো।

পরদিন মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞানের নোবেল। এ পুরস্কার পেয়েছেন তিন দেশের তিন বিজ্ঞানী। তারা হলেন ফ্রান্সের অ্যালাঁ আসপে, যুক্তরাষ্ট্রের জন এফ ক্লাউসার ও অস্ট্রিয়ার আন্টন সেইলিংগার।

অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে ১০ অক্টোবর শেষ হবে এবারের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে পুরস্কারের পদক, সনদ ও অর্থ।

 

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬