সংবাদ সম্মেলন ডেকেছে ইভ্যালি

০২ অক্টোবর ২০২২, ১০:০০ AM
ইভ্যালি

ইভ্যালি © ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি সংবাদ সম্মেলন ডেকেছে। চেয়ারম্যান ও এমডির গ্রেফতার এবং ব্যবসা বন্ধের প্রায় দেড় বছর পর প্রথম সংবাদ সম্মেলন ডাকলো প্রতিষ্ঠানটি। আগামী ৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৫টায় অনলাইনে এই সংবাদ সম্মেলন হবে। 

শনিবার (১ অক্টোব) রাতে ইভ্যালির অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যােোসের মাধ্যমে বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনটি কাভার করতে আগ্রহী সাংবাদিকদের ইভ্যালির ইমেইল অ্যাড্রেসে মেইল করার অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর ইভ্যালির দায়িত্ব ছেড়ে দেন আদালতের নির্দেশে গঠন করা সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড। এরপর প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন ইভ্যালি দায়িত্ব নেন। তার নেতৃত্বেই নতুন পরিচালনা পর্ষদ গঠন হচ্ছে এবং ইভ্যালি পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি
  • ১২ আগস্ট ২০২৬
কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
  • ১২ আগস্ট ২০২৬
খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬