তবে কী ফিরছে ইভ্যালি?

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৬ PM
ইভ্যালি

ইভ্যালি © ফাইল ছবি

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও সরব হচ্ছে ইভ্যালি। গ্রাহকদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি এরইমধ্যে তাদের ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়েছে ‘পণ্য নিন, টাকা দিন, উপভোগ করুন আকর্ষণীয় পণ্য!’।

এদিকে রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল Evaly.com.bd ফেসবুক পেজে পোস্ট করা হয়, ‘সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, পিক অ্যান্ড পে এবং ক্যাশ বিফোর ডেলিভারি তে উপভোগ করুন আকর্ষণীয় সকল পণ্য!’

এই পোস্টটির পর প্রথম ঘণ্টায় সাড়ে ৬ হাজার কমেন্টস পড়েছে। ৬০০ শেয়ার হয়েছে। পেজে ইভ্যালির পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন গ্রাহকরা।

তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এখনো কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। 

মাহাবুর আলম সোহাগ নামের একজন গ্রাহক লিখেছেন, ‘আবার উঠে দাঁড়ান। এরপর দেনা পরিশোধ করেন।’ 

পোস্টে কেউ কেউ তাদের আগের অর্ডার করা পণ্য-টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন।

ট্যাগ: ইভ্যালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬