টিকটককে টেক্কা, শর্ট ভিডিও থেকে আয়ের সুযোগ দিচ্ছে ইউটিউব

২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:০৬ PM
লোগো

লোগো © সংগৃহীত

টিকটককে টেক্কা দিতে নিজেদের শর্ট ভিডিও ক্রিয়েটরদের সঙ্গে রেভিনিউ শেয়ার করবে বলে ঘোষণা দিয়েছে ইউটিউব। বিষয়টি নিশ্চিত করেছেন ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার নীল মোহন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টেকক্রাঞ্চ। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইউটিউব তাদের পার্টনারশিপ প্রোগ্রামে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের । মূলত টিকটককের সাথে পাল্লা দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা।

প্রতিবেদনে আরও বলা হয়, এরফলে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে আয় করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এতদিন ইউটিউবের শর্ট ভিডিওতে মনিটাইজেশনের সুবিধা পাওয়া যেতো না।

আরও পড়ুন: রাজধানীর আরও এক বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার পেলেন বেলায়েত।

এ প্রসঙ্গে ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার নীল মোহন বলেন, রেভিনিউর বিষয়টি আগামী বছর থেকে কার্যকর হবে। ফলে ক্রিয়েটররা আরও বেশি ভিডিও তৈরিতে উৎসাহিত হবেন।

তবে এ ক্ষেত্রে কিছু শর্ত জুরে দিয়েছে ইউটিউব। যেমন, পার্টনার প্রোগ্রামের জন্য আগে ইউটিউবারদের ১ হাজারের বেশি সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘণ্টা ওয়াচ থাকতে হতো। এখন শর্ট ক্রিয়েটররা পার্টনার প্রোগ্রামে যোগ দিতে পারেন যদি তাদের প্ল্যাটফর্মে ৯০ দিনে অন্তত ১০ মিলিয়ন (১ কোটি) ভিউ থাকে।

নীল মোহন আরও জানান, বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ ক্রিয়েটরদের প্রদান করা হবে। এমনকি মিউজিক ব্যবহার করে শর্ট ভিডিও আপ করলেও আয়ের পরিমাণ একই থাকবে।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬