ইনস্টাগ্রামে আসছে রিপোস্টের সুবিধা

১৪ সেপ্টেম্বর ২০২২, ০১:১৮ PM
লোগো

লোগো © সংগৃহীত

বর্তমানে ইন্টারনেট এর সুবাদে পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে কোন তথ্য মূহুর্তেই সারা বিশ্বে ছড়িয়ে পরে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার।

প্রতিনিয়তই এসব যোগযোগ মাধ্যমগুলো আপডেট করা হয়। আর এবার জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রাম আরও একটি নতুন ফিচার আসছে। এতে ব্যবহারকারীরা অন্যের দেওয়া পোস্ট পুনরায় নিজের ওয়ালে পোস্ট করতে পারবেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, খুব দ্রুতই ব্যবহারকারীরা এই সুবিধা পেতে যাচ্ছেন।

মেটার এক মুখপাত্র টেকক্রাঞ্চকে বলেছেন, আমরা ইনস্টাগ্রাম ফিডের যেকোনো পোস্টকে রিপোস্ট করার কথা ভাবছি। ঠিক যেমন ভাবে আপনারা স্টোরি শেয়ার করেন। যেসব পোস্ট আমাদের নানা ভাবে প্রভাবিত করে সেই সব পোস্ট রিপোস্ট করা যাবে। এতে পোস্টের মূল নির্মাতাকে তার কাজের জন্য কৃতিত্ব দেওয়ারও ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: জাবির ‘ই’ ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ।

নতুন এই ফিচারটি নিয়ে প্রথম আলোচনা করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট ম্যাট নাভারারকে। তিনি সম্প্রতি একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। যাতে রিপোস্ট ট্যাবের ব্যবহার দেখা গেছে। ওই স্ক্রিনশট অনুযায়ী, পোস্ট, রিল এবং ট্যাগ করা ফটো ট্যাবের পাশাপাশি ব্যবহারকারীদের প্রোফাইলে রিপোস্ট ট্যাবটিও যুক্ত থাকবে।

৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি
  • ১২ আগস্ট ২০২৬
কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
  • ১২ আগস্ট ২০২৬
খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬