দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম এখন কত?

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ PM
স্বর্ণালংকার

স্বর্ণালংকার © টিডিসি ফাইল ফটো

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। এর ধারাবাহিকতায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সর্বশেষ নির্ধারিত দামে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হচ্ছে। 

গতকাল সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৭৪ টাকা কমেছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা করা হয়েছে।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করেছে বাজুস।

বাজুস নতুন করে স্বর্ণ ও রুপার দাম নির্ধারণ না করা পর্যন্ত দেশের বাজারে এই দামেই গহনা বিক্রি হবে। তবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে ভবিষ্যতে আবারও দাম সমন্বয় করা হতে পারে।

আরও দেখুন: শুধু বুকে ব্যথা নয়, হার্ট অ্যাটাকের আগে দেখা দিতে পারে যেসব লক্ষণ

এর আগে গত ২৯ আগস্ট দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছিল। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়। পরবর্তী সময়ে দুই দফায় দাম কমানোর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১১ হাজার ৪৮৯ টাকা কমেছে।

ফলে কয়েক দফা দাম বাড়া-কমার পর দেশের স্বর্ণের বাজারে এখন নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বাজুসের সর্বশেষ নির্ধারিত দামে আজ দেশের বিভিন্ন জুয়েলারি দোকানে ২২, ২১ ও ১৮ ক্যারেটের পাশাপাশি সনাতন পদ্ধতির স্বর্ণালংকার বিক্রি হচ্ছে। একই সঙ্গে রুপার গহনাও বাজুসের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। তথ্যসূত্র: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬