মদ-স্পিরিট উৎপাদন করে ১৫০ কোটি টাকা মুনাফা কেরুর, চিনিতে লোকসান

২৪ আগস্ট ২০২৬, ১০:৩৬ AM
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু এন্ড কোম্পানি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু এন্ড কোম্পানি © সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ১৬৫ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা মুনাফা করেছে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি। তবে প্রতিষ্ঠানটির অন্যান্য ইউনিট লাভজনক থাকলেও চিনিকল ইউনিটে বড় অংকের লোকসান গুণতে হয়েছে।

প্রতিষ্ঠানটির সার্বিক আয়-ব্যয়ের চিত্র তুলে ধরে এমডি জানান, পর্যালোচিত অর্থবছরে কেরুর চিনিকল ইউনিটে প্রায় ৬০ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকা লোকসান হয়েছে। এর বিপরীতে বিপরীত চিত্র দেখা গেছে ডিস্টিলারি ইউনিটে; যেখানে লাভ হয়েছে প্রায় ২২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকা। অন্যান্য ইউনিটের আয় মিলিয়ে প্রতিষ্ঠানটির মোট মুনাফা দাঁড়িয়েছে ১৬৫ কোটি টাকারও বেশি।

ব্যবসায়িক মুনাফার পাশাপাশি সরকারের রাজস্ব খাতেও বড় অবদান রেখেছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি। একই সময়ে ভ্যাট ও আয়কর বাবদ প্রায় ১৫৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে কেরু অ্যান্ড কোম্পানি। সংবাদ সম্মেলনে এমডি চিনিকলের চলমান অগ্রগতি, চিনি শিল্পে কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং সার উৎপাদন নিয়েও বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

চলতি বছরে কেরু অ্যান্ড কোম্পানি আন্তর্জাতিক মানের ৯টি নিজস্ব ব্র্যান্ডের বিলেতি মদ উৎপাদন করে। পাশাপাশি স্থানীয় লাইসেন্সধারী শপ ও কনজ্যুমারদের জন্য বিপুল পরিমাণে দেশীয় মদ তৈরি করা হয়।

২০২৫-২৬ অর্থবছরে এ বিভাগে ফরেন লিকার উৎপাদন হয়েছে ২ লাখ ৮ হাজার ৮৬২ কেস এবং বিক্রি হয়েছে ২ লাখ ৮ হাজার কেস। একই সময়ে বোতলজাত বাংলা মদ উৎপাদন হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৮১০ কেস এবং বিক্রি হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৫৮ কেস। সব মিলিয়ে ডিস্টিলারি বিভাগ থেকে মুনাফা অর্জন হয়েছে ২২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকা।

এছাড়া নয়টি খামারে ৫ লাখ ৪৭ হাজার টাকা, আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামারে ৭ লাখ ৬২ হাজার টাকা, আকন্দবাড়িয়া বায়োফার্টিলাইজার বা জৈব সার কারখানায় এক কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকা এবং ডিস্টিলারি ফার্মাসিউটিক্যাল বিভাগে ৩ লাখ ৭৯ হাজার টাকা মুনাফা অর্জিত হয়েছে। 

এখানে মদ ছাড়াও কারখানার অভ্যন্তরীণ চাহিদা মেটানো এবং ওষুধ ও বিভিন্ন শিল্পে সরবরাহের জন্য কয়েক ধরনের স্পিরিট উৎপাদিত হয়। যার মধ্যে আছে রেক্টিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, টেকনিক্যাল অ্যালকোহলসহ ডিস্টিলারি ও চিনি প্রক্রিয়াজাতকরণ ইউনিটের মাধ্যমে আরও কিছু গুরুত্বপূর্ণ পণ্য। পাশাপাশি কয়েক ধরনের ভিনেগার (সাদা ভিনেগার, মল্ট ভিনেগার) ও হ্যান্ড স্যানিটাইজারও তৈরি করা হয় এখানে।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬