ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন ক্যাম্পেইন আনল অপো, থাকছে আকর্ষণীয় পুরস্কার

১৭ জুন ২০২৬, ১০:০৪ AM
ক্যাম্পেইন

ক্যাম্পেইন © টিডিসি

ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মাঝে ভক্তদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে শীর্ষস্থানীয় গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড অপো (OPPO) নিয়ে এসেছে ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ শীর্ষক নতুন এক ক্যাম্পেইন। এই উদ্যোগের মাধ্যমে ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের প্রতিটি আবেগঘন মুহূর্ত উদযাপন করতে পারবেন এবং সেই স্মৃতিগুলো আজীবন ধরে রাখতে পারবেন।

ফুটবল কেবল একটি খেলা নয়, বরং এটি কোটি মানুষের আবেগের এক বৈশ্বিক উৎসব। অপোর নতুন এই ক্যাম্পেইন ভক্তদের কেবল দর্শক হিসেবে ম্যাচ দেখার গণ্ডি থেকে বের করে এনে সক্রিয় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। বন্ধুদের সাথে ম্যাচের ফলাফল অনুমান করা, ম্যাচডে কনটেন্ট তৈরি করা কিংবা জয়ের উল্লাসে মেতে ওঠার মতো মুহূর্তগুলো অপো রেনো১৫ সিরিজের মাধ্যমে নিখুঁতভাবে ফ্রেমবন্দি করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য ফুটবলপ্রেমীদের oppoworldcupmoment.com ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে তারা ফুটবল কুইজে অংশ নিয়ে নিজের ফুটবল জ্ঞান যাচাই করতে পারবেন এবং নিজের পছন্দমতো কাস্টমাইজড ডিজিটাল ফ্যান কার্ড তৈরি করতে পারবেন। পাশাপাশি ফেসবুক ও টিকটকে বিশেষ চ্যালেঞ্জগুলোতে যোগ দিয়ে তাদের সৃজনশীলতা দেখানোর সুযোগ পাবেন।

অংশগ্রহণকারীদের জন্য অপো নিয়ে এসেছে আকর্ষণীয় সব পুরস্কার। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক স্মার্টফোন অপো রেনো১৫ এফ ৫জি (OPPO Reno15 F 5G), অপো প্যাড এসই (OPPO Pad SE), অপো এনকো বাডস৩ প্রো (OPPO Enco Buds3 Pro), এবং অপো ব্র্যান্ডের ক্যাপ, কি-রিং, রিস্টব্যান্ড ও হ্যান্ডব্যান্ড।

এই ক্যাম্পেইনের উদ্দীপনায় নতুন মাত্রা যোগ করতে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার নেতৃত্ব ও ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা ভক্তদের এই মহোৎসবে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটারের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ‘অপোতে আমরা বিশ্বাস করি প্রযুক্তির কাজ হলো মানুষের জীবনের সেরা মুহূর্তগুলোকে ধরে রাখা। ফিফা বিশ্বকাপ লাখো মানুষের আবেগকে একত্রিত করে। আমাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বাংলাদেশের ফুটবল ভক্তদের প্রতিটি অনুভূতি উদযাপন করতে এবং স্মৃতিগুলোকে স্মরণীয় করে রাখতে উৎসাহিত করছি।’

বিশ্বকাপের প্রতিটি গোল, জয়-পরাজয়ের আনন্দ ও উত্তেজনাকে ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ হিসেবে রূপান্তর করতে দেশের সকল ফুটবল ভক্তদের এই ক্যাম্পেইনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে অপো।

ট্যাগ: অপো
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9