দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?

১২ জুন ২০২৬, ০৯:২৩ AM
সোনার গহনা

সোনার গহনা © সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপার দাম ৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার (১২ জুন) থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও বিশুদ্ধ রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে, গত ১০ জুন বাজুস সোনার দাম কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার মূল্য ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করেছিল। নতুন সিদ্ধান্তে সেই দাম আরো কমেছে।

অন্যদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৪১ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬