মাধ্যমিকে নির্মাণ হচ্ছে ৪ হাজার অ্যাকাডেমিক ভবন

১১ জুন ২০২৬, ০৮:৩১ PM
অ্যাকাডেমিক ভবন

অ্যাকাডেমিক ভবন © সংগৃহীত

নতুন অর্থবছরে মাধ্যমিকে ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাকাডেমিক ভবন নির্মাণ করা হবে বলে প্রস্তাবনা বাজেটে উল্লেখ করা হয়েছে। শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ অর্থবছরে ১০টি প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়ন করবে।  ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবনা বাজেটে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় মোট ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বাজেট বরাদ্দ দেয়া হয়েছে। গত অর্থবছরের চেয়ে এই বাজেট প্রায় ১০ হাজার কোটি টাকা বেশি। এ খাতে গতবছর বাজেট ছিল ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১০ প্রকল্পের মধ্যে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষক ঘাটতি পূরণের লক্ষ্যে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও নতুন এমপিও প্রদান, ৫ শতাংশ শিক্ষার্থীকে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ এবং অনগ্রসর এলাকার ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে।

এ ছাড়াও এ প্রকল্পের আওতায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ৪ হাজার নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণ, অনগ্রসর এলাকায় ৫০০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে। 

২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাবনা করেন অর্থমন্ত্রী। শিক্ষায় মোট বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬২০ কোটি টাকা। যা মোট জিডিপির ২ শতাংশ। প্রাথমিকে ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১৮ হাজার ৪৫৯ কোটি টাকা।

কাফনের কাপড় বেঁধে আ.লীগ-ছাত্রলীগের মিছিল
  • ১১ জুন ২০২৬
ট্রান্সফরমারের জন্য ৬৭ হাজার টাকা দাবি বিদ্যুৎ বিভাগের, দি…
  • ১১ জুন ২০২৬
অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
  • ১১ জুন ২০২৬
কর্মরত অবস্থায় স্ট্রোক করে ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ১১ জুন ২০২৬
মার্কিন প্রযুক্তি বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ…
  • ১১ জুন ২০২৬
ঢাকার যানজট নিরসনে রিংরোড-রেডিয়াল রোড, পুরাতন বাসের বদলে ইল…
  • ১১ জুন ২০২৬
×