নতুন বাজেটে মনোরেল চালুর প্রস্তাব

১১ জুন ২০২৬, ০৫:৪৬ PM , আপডেট: ১১ জুন ২০২৬, ০৬:০৯ PM
মনোরেল

মনোরেল © সংগৃহীত

ঢাকার যানজট কমাতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন মেট্রোরেল লাইন, মনোরেল ফিডার নেটওয়ার্ক এবং বৈদ্যুতিক বাস চালুর বিশেষ উদ্যোগের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ঢাকা ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে ছয়টি এমআরটি লাইন নিয়ে মেট্রোরেল নেটওয়ার্ক গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ (উত্তর রুট)-এর নির্মাণকাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি এমআরটি লাইন-৫ (দক্ষিণ রুট), এমআরটি লাইন-২ এবং এমআরটি লাইন-৪-এর পরিকল্পনা কার্যক্রমও ত্বরান্বিত করার কথা জানানো হয়েছে। মেট্রোরেলের টার্মিনাল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রীদের দ্রুত যাতায়াত নিশ্চিত করতে 'মনোরেল' ভিত্তিক ফিডার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা। এছাড়া ঢাকার পুরোনো বাসগুলোকে পর্যায়ক্রমে পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাসে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন:বাজেটে শিক্ষায় ১৩ উদ্যোগ

সরকার নারীবান্ধব ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ জোর দিচ্ছে। সম্পূর্ণ বৈদ্যুতিক মেট্রোরেল ও বাস ব্যবস্থার প্রসারের মাধ্যমে বায়ু ও শব্দদূষণ কমিয়ে আনার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বাজেট বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

এছাড়া দেশের সমন্বিত যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় বড় সেতু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কার্যক্রম ত্বরান্বিত করার প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেছে সরকার। 

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬