মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বরাদ্দ ৫৭ হাজার ৩০১ কোটি টাকা

১১ জুন ২০২৬, ০৫:২৭ PM
বাংলাদেশ সচিবালয়

বাংলাদেশ সচিবালয় © সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য মোট ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বাজেট বরাদ্দ দেয়া হয়েছে। গত অর্থবছরের চেয়ে এই বাজেট প্রায় ১০ হাজার কোটি টাকা বেশি। এ খাতে গতবছর বাজেট ছিল ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এরআগে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্য মন্ত্রিসভা বৈঠকে শিক্ষার বাজেট অনুমোদন দেয়া হয়।

জানা যায়, শিক্ষায় মোট বাজেট প্রস্তাব করা হয়েছে এক লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, প্রাথমিকে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা, কারিগরিতে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মোট জাতীয় বাজেট প্রস্তাব করেন প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে শিক্ষার দুই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা।

যা মোট জাতীয় বাজেটের ১২ দশমিক এক শতাংশের মতো। ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দ ছিল। তখন জাতীয় বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা ছিল।

তখন জাতীয় বাজেটের প্রায় ১১ শতাংশ ৮৮ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। দীর্ঘদিন ধরে জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬