এবারের বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

১০ জুন ২০২৬, ০৭:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেটটি পেশ করবেন। প্রস্তাবিত এ বাজেট পাস হলে এটি হবে দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

আসন্ন বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হতে পারে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় ও গৃহস্থালি পণ্যের মধ্যে রান্নাঘরের বিভিন্ন সামগ্রী, যেমন ভোজ্যতেল, মসলা ও কিছু আমদানিনির্ভর কিচেন আইটেমের দাম কমানোর উদ্যোগ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

যেসব পণ্যের দাম কমতে পারে
নিত্যপ্রয়োজনীয় পণ্য: প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎসে কর ১ থেকে ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে।

ইলেকট্রনিক্স ও গৃহস্থালি সামগ্রী: দেশীয় পর্যায়ে উৎপাদিত টিভি, ফ্রিজ, এসি এবং ওয়াশিং মেশিনের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হতে পারে।

কম্পিউটার ও প্রযুক্তিপণ্য: কম্পিউটার মনিটরের (৩০ ইঞ্চি পর্যন্ত) ভ্যাট অব্যাহতি সুবিধা অব্যাহত রাখা হতে পারে। এছাড়া locally assembled ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোনের কর ছাড় বহাল থাকছে।

চিকিৎসাসামগ্রী ও ওষুধ: হাসপাতাল বেড এবং চিকিৎসা সরঞ্জামের স্থানীয় উৎপাদন ও আমদানিতে ভ্যাট ছাড়ের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে।

নবায়নযোগ্য জ্বালানি: সোলার প্যানেল, বায়োগ্যাস এবং বায়োগ্যাস মিশ্রিত সিএনজি সহজলভ্য করার পাশাপাশি লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি উৎপাদনে সম্পূর্ণ ভ্যাট মওকুফ করা হয়েছে।

কৃষি ও খাদ্যপণ্য: স্থানীয়ভাবে উৎপাদিত ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উৎপাদন পর্যায়ে কর ছাড়ের সুবিধা থাকছে।

বাজেটে যেসব পণ্যে কর, শুল্ক বা ভ্যাট কমানোর প্রস্তাব করা হয়েছে, সেগুলো চূড়ান্তভাবে পাস ও কার্যকর হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও জীবন রক্ষাকারী বিভিন্ন সরঞ্জামের দাম সরাসরি কমবে বলে আশা করা যায়।

প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9