এপ্রিলে এলপিজি ২ দফায় ৫৯৯ টাকা বাড়ানোর পর মে মাসে দাম বাড়ায়নি সরকার

০৩ মে ২০২৬, ০৫:৩৮ PM
এলপিজি

এলপিজি © ফাইল ছবি

গত এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দুই দফা বাড়ায় সরকার। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মার্চের তুলনায় মোট ৫৯৯ টাকা বেড়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ হয়েছিল।

তবে চলতি মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। ফলে দাম বাড়ছে না রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির।

আজ রবিবার (৩ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। এতে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত আছে। নতুন দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়ায় বিইআরসি। এতে মার্চে যে সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা ছিল, তার দাম বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭২৮ টাকা। এরপর, ১৯ এপ্রিল একই সিলিন্ডারের দাম আবার ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬