আজকের সোনার দাম

২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বিশ্ববাজার ও স্থানীয় বাজারে তেজাবি (বিশুদ্ধ) সোনার দাম হ্রাস পাওয়ায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

বাজুস জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে এবং আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) একই দামে সোনা বিক্রি হচ্ছে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকায়, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন রুপা ৩ হাজার ৪৯৯ টাকায়।

বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৫ বার।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সোনার দাম বাড়ানো হলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম কমানোর এই সিদ্ধান্তে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬