এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর

০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ PM
এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ

এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ © ফাইল ছবি

ডিসেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২১৫ টাকা থেকে ১ হাজার ২৫৩ টাকায় করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দাম বাড়িয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিইআরসি নতুন এই দাম ঘোষণা করে জানায়, সিদ্ধান্তটি সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে বিপরীতভাবে এলপিজির দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই সঙ্গে অটোগ্যাসের দামও ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ভোক্তা পর্যায়ে ৫৫ টাকা ৫৮ পয়সা করা হয়েছিল।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬