একদিনে এলো ১০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

১৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ PM
ডলার

ডলার © সংগৃহীত

চলতি মাসের ১৮ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়াও প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স।

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নভেম্বরের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৪০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৪৫ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
 
এছাড়া গত ১৮ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে ১০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৫ দশমিক ৯০ শতাংশ।

এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। 

ট্যাগ: ডলার
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬