ডলারের লোভ দেখিয়ে ৪৪ লাখ টাকা আত্মসাৎ, দুই নাইজেরিয়ান রিমান্ডে

০৬ নভেম্বর ২০২৫, ০৫:২৮ AM
সিমিডো জর্জ ও লুইচ ইকেন্না ইফেজুয়ে

সিমিডো জর্জ ও লুইচ ইকেন্না ইফেজুয়ে © সংগৃহীত

নোয়াখালীর এক মাদ্রাসা শিক্ষকের কাছে ডলারের লোভ দেখিয়ে ৪৪ লাখ ৯০ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার দুই নাইজেরিয়ান নাগরিককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলেন চিফ চার্লস ওকাফর ওরফে সিমিডো জর্জ এবং লুইচ ইকেন্না ইফেজুয়ে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে তাদের হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. শামীমুল এহসান পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে, আসামিপক্ষ তা বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ৪ জুন রাত সাড়ে ৯টায় ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক মো. নিজাম উদ্দিনের হোয়াটসঅ্যাপে মার্কিন সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয়ে ফ্লোরা ডারপিনো নামের এক ব্যক্তি যোগাযোগ করেন। তিনি নিজামকে জানান, ইয়েমেনে একটি মিশনের সময় একটি পরিত্যক্ত গাড়িতে কয়েকটি বাক্স পাওয়া গেছে, যার মধ্যে ১৪.৬ মিলিয়ন ডলার রয়েছে। তিনি ওই ডলার বাংলাদেশে এতিমখানা নির্মাণের উদ্দেশ্যে পাঠাতে চাইছেন। নিজাম এতে সম্মতি দেন।

পরবর্তী সময়ে আমেরিকান ডিপ্লোম্যাটিক ডেলিভারি কোম্পানির মাধ্যমে কুরিয়ার বাবদ ৭০০ ডলার দিতে বলা হয়। এরপর ‘ডেবিড’ পরিচয়ের এক ব্যক্তি নানাভাবে ভয় দেখিয়ে ২০২৩ সালের ৭ জুন থেকে ১৮ জুন পর্যন্ত নিজামের ব্যাংক ও বিকাশে মোট ৪৪ লাখ ৯০ হাজার ৪০০ টাকা গ্রহণ করেন। পরে বাসায় আসা ডেবিড ও সঙ্গীরা কালো রং করা ডলার দেখিয়ে বাক্সের বাকিটা পরিষ্কার করতে মেশিন ও কেমিকেল আনার অজুহাত দেখান এবং চাবিসহ বাক্স নিয়ে চলে যান।

মামলা দায়েরের আগে ভুক্তভোগী নিজাম উদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল রাজধানীর মতিঝিল থানায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন।

ট্যাগ: ডলার
সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জ্ঞান-সৃজনশীলতার মিলনমেলায় সায়িভার্স কার্নিভাল ২.০ অনুষ্ঠিত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কেমন ছিল এমপিওভুক্ত শিক্ষকদের ৮ম পে স্কেলের পরিপত্র
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে এফিডেভিট, বাবা-ছেলের ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যানুষের জন্য ফাউন্ডেশনে চাকরি, আবেদন শুধু নারীদের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধবিমান ছেড়ে পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট চালাব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬