নির্বাচনের আগে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানালেন নুর

১৪ নভেম্বর ২০২৫, ১০:০৫ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৫, ১০:০৬ PM
বক্তব্য রাখছেন নুরুল হক নুর

বক্তব্য রাখছেন নুরুল হক নুর © সংগৃহীত ছবি

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই শিক্ষকদের দাবি-দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রতিনিধি সমাবেশে এ আহ্বান জানান তিনি।

নুরুল হক নুর বলেন, নবম পে-স্কেল নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার বেতন কাঠামোর যৌক্তিক সমাধান দিয়ে যাবে। নির্বাচন হওয়ার আগেই শিক্ষকদের দাবি-দাওয়া মেনে নেওয়া জরুরি।

তিনি বলেন, রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে হলে প্রথমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থার উন্নয়ন করতে হবে। এজন্য বেতন কাঠামোর বৈষম্য দূর করা জরুরি। কেউ পাচ্ছে ৮ হাজার, আর কেউ ৭০ হাজার- এই বৈষম্য চলতে পারে না।

সমাবেশে আগামী ১ জানুয়ারি নবম পে স্কেল কার্যকরের দাবি জানানো হয়। এ ছাড়া ১৫ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত গেজেট বাস্তবায়নের দাবিও জানিয়েছে সংগঠনটি। একই সাথে পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার নেতিবাচক বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান সংগঠনটির নেতারা।

এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9