অভ্যুত্থানের পর অর্থনীতির সব সূচক ইতিবাচক ধারায় ফিরেছে: প্রধান উপদেষ্টা

১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ PM
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

অভ্যুত্থানের পর রপ্তানি, বিদেশি বিনিয়োগ ও রিজার্ভসহ অর্থনীতির সবগুলো সূচক ইতিবাচক ধারায় ফিরেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। গত ১৫ মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছি। রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভসহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে। লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে, মানুষের আস্থা ফিরে এসেছে। ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে।’

বিদেশি বিনিয়োগ বৃদ্ধির তথ্য তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই ১৯ দশমিক ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে।’

লালদিয়া দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট হবে, আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,‘আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক মায়ার্স্ক গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বি.ভি.-এর সঙ্গে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পে ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এটি এযাবৎকালে বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ। লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট।’

 ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ
  • ১৭ জুলাই ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে বিকন ফার্মাসিউটিক্যালস, থাকছে…
  • ১৭ জুলাই ২০২৬
দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা
  • ১৭ জুলাই ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল বই বিতরণ করল প্র…
  • ১৭ জুলাই ২০২৬
এনএসইউতে সাইবার সিকিউরিটি সেন্টারের উদ্বোধন
  • ১৭ জুলাই ২০২৬
ফাইনাল ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন পোস্ট
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence